এদিন মঞ্চে মা কালীর ছবি দিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগত জানান। অমিত শাহের সঙ্গে ছিলেন শমীক ভট্টাচার্যও। মঞ্চে উঠে অমিত শাহ বলেন, “চার কেন্দ্রের মনোনয়ন জমা দিতে এসেছি, তবে বিশেষ করে শুভেন্দুর জন্য”।
advertisement
বিধানসভা নির্বাচনে বাংলায় জয় নিয়ে আত্মবিশ্বাসের সুরে অমিত শাহ বলেন, “বাংলার মানুষ বলছে তৃণমূল টাটা বাই বাই। সারা বাংলার মুক্তির জন্য ভবানীপুর থেকে বিপুল ভোটে জেতাতে হবে”। শুভেন্দু অধিকারী, স্বপন দাশগুপ্ত, সন্তোষ পাঠককে সঙ্গে নিয়ে রোড শো-র গাড়িতে উঠছেন অমিত শাহ।
আরও পড়ুন: দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভে উত্তাল খড়্গপুর, স্লোগান দুই পক্ষের! কী দাবি বিক্ষোভকারীদের?
মনোনয়ন দাখিলের জন্য ১০০০০ টাকার চালান জমা দেন শুভেন্দু অধিকারীর আইনজীবী টিম। এবার ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রাম থেকেও বিধানসভা ভোটে লড়বেন শুভেন্দু অধিকারী।
