Weather Update: প্রবল ঝড়ৃ-তুফান, তোলপাড় চারদিক! বিদ্যুৎ বিচ্ছিন্ন, গাছ উপড়ে সাংঘাতিক কাণ্ড... প্রমাদ গুনছেন এই জেলার লোকেরা
- Reported by:Annanya Dey
- Published by:Rachana Majumder
Last Updated:
উত্তরে ঝড়বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে শুক্রবার এবং শনিবার অস্বস্তির সতর্কতা আবহাওয়া দফতরের। সকাল ১১ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে না থাকার পরামর্শ আবহাওয়া দফতরের।
advertisement
1/5

আবহাওয়ার খামখেয়ালিপনা আর শেষ হচ্ছে না ঝড়-বৃষ্টি কমার নাম নিচ্ছে না উত্তরের অধিকাংশ জেলায়। আলিপুরদুয়ার জেলায় প্রতিদিন চলছে বৃষ্টির তাণ্ডব। কালচিনি, আলিপুরদুয়ার এক ব্লকে ঝড়-বৃষ্টির কারণে যথেষ্ট ক্ষতি হয়েছে। বুধবার রাতে প্রবল ঝড়, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে কালচিনি ব্লকের বিভিন্ন স্থান।
advertisement
2/5
কালচিনি ব্লক এলাকার বিভিন্ন স্থানে রয়েছে সুপারি বাগান। ঝড়ের কারণে সুপারি বাগানে প্রচুর ক্ষতি হয়েছে। জয়গাঁ, দলসিংপাড়া এলাকায় প্রায় প্রতিটি সুপারি বাগান মালিকের অন্ততপক্ষের ৫০ টি সুপারি গাছ নষ্ট হয়েছে। অনেকের বাড়ির টিনের চাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
advertisement
3/5
ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন জয়গাঁ, দলসিংপাড়া এলাকা। ভুটান সীমান্ত সংলগ্ন এই স্থানগুলি বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে ক্ষুব্ধ এলাকাবাসীরা। মানুষের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়েছে বলে জানা যায়।
advertisement
4/5
উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনই বৃষ্টি বিদায় নিচ্ছে না। বুধবারের পর বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। আগামী ২ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। তবে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তাপমাত্রা শনিবার পর্যন্ত দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। কিছুটা গরম ও অস্বস্তি বাড়তে পারে দু-এক জেলায়। রবিবার ফের বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
advertisement
5/5
তবে তার পরবর্তী ৩ দিনে তাপমাত্রা ধীরে ধীরে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস।কাল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/আলিপুরদুয়ার/
Weather Update: প্রবল ঝড়ৃ-তুফান, তোলপাড় চারদিক! বিদ্যুৎ বিচ্ছিন্ন, গাছ উপড়ে সাংঘাতিক কাণ্ড... প্রমাদ গুনছেন এই জেলার লোকেরা