TRENDING:

Dilip Ghosh: দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভে উত্তাল খড়্গপুর, স্লোগান দুই পক্ষের! কী দাবি বিক্ষোভকারীদের?

Last Updated:

Dilip Ghosh: এবার বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ। খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এলাকায় তীব্র চাঞ্চল্য, কিসের দাবিতে বিক্ষোভ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খড়্গপুর: খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভের জেরে উত্তাল হল এলাকা। খড়্গপুরের পুরীগেট এলাকায় বিজেপি নেতা দিলীপ ঘোষকে ঘিরে ব্যাপক বিক্ষোভের ঘটনা ঘটে।
দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ
advertisement

স্থানীয় বাসিন্দারা তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান, এমনকি গাড়ি ভাঙচুর করার চেষ্টাও করা হয়, শুধু তাই নয় পথ অবরোধের চেষ্টাও করা হয় বলে অভিযোগ। শুধু দিলীপ ঘোষই নন, তার সঙ্গে থাকা বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন এলাকাবাসীরা। বিক্ষোভের মাঝে শোনা যায় ‘জয় বাংলা’ ও ‘জয় শ্রীরাম’ স্লোগান, ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

advertisement

আরও পড়ুন: বাংলায় SIR, বৈধ ভোটারের ওপর কোপ! ‘অত্যন্ত পীড়াদায়ক, নির্মম’ বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট!

এলাকাবাসীদের অভিযোগ, রেলের নোটিশ নিয়ে যখন গোটা এলাকা আতঙ্কে ছিল, তখন একদিনও বিজেপি নেতা-কর্মীদের দেখা যায়নি। এমনকি দিলীপ ঘোষও সেখানে উপস্থিত হননি বলে দাবি তাদের। সেই কারণেই হঠাৎ ভোটের সময় তার আগমনকে কেন্দ্র করে ক্ষোভ আরও বেড়ে যায়। এই ঘটনাকে ঘিরে ২৭ নম্বর ওয়ার্ডের পুরীগেট এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি সামাল দিতে চাপে পড়ে প্রশাসন।

advertisement

আরও পড়ুন: রান্নার গ্যাস, খনিজ থেকে কন্ডোম… যুদ্ধে চরম সঙ্কটে এসব পণ্যের জোগান! কেন দাম বাড়তে পারে কন্ডোমের?

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের মধ্যে কমতে চলেছে এনবিএসটিসি বাসের সংখ্যা! কোন কোন রুটে কমে যাবে বাস পরিষেবা জেনে নিন এক নজরে
আরও দেখুন

প্রসঙ্গত, এর আগে ২০১৬ সালে এই এলাকা থেকে জিতে বিধায়ক হন দিলীপ ঘোষ। পরে ২০২১ সালে এখান থেকেই ভোটে দাঁড়িয়ে জেতেন হিরণ চট্টোপাধ্যায়। এবার আবার নিজের পুরনো আসনে টিকিট পেয়ে জিততে মরিয়া বিজেপি। এর মধ্যেই বিক্ষোভের মুখে পড়তে হল দিলীপকে। দিলীপের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হয়েছেন প্রদীপ সরকার।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পশ্চিম মেদিনীপুর/
Dilip Ghosh: দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভে উত্তাল খড়্গপুর, স্লোগান দুই পক্ষের! কী দাবি বিক্ষোভকারীদের?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল