TRENDING:

নিম্নমানের বিভিন্ন সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করার অভিযোগ! পাথরপ্রতিমায় বিক্ষোভ

Last Updated:

নিম্নমানের বিভিন্ন সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করার অভিযোগ উঠল পাথরপ্রতিমার দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রনারায়ণপুর মসজিদপাড়া এলাকায়। এই অভিযোগে গ্রামবাসীরা আপাতত রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিশ্বজিৎ হালদার, কাকদ্বীপ: নিম্নমানের বিভিন্ন সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করার অভিযোগ উঠল পাথরপ্রতিমার দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রনারায়ণপুর মসজিদপাড়া এলাকায়। এই অভিযোগে গ্রামবাসীরা আপাতত রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

জানা গিয়েছে, নির্বাচনের দিন ঘোষণার প্রায় দুই মাস আগে এই রাস্তা নির্মাণ করার জন্য শিলান্যাস করা হয়েছিল। এরপরই রাস্তার কাজ শুরু হয়। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে ঢালাই রাস্তার কাজ করা হচ্ছে। যে কারণে ঢালাই পড়ার প্রায় চার ঘন্টা পর রাস্তায় ফাটল ধরছে। এমনকি রাস্তার পাশে পাইলিং না দেওয়ারও অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের দাবি, ওয়ার্ক অর্ডার না দেখিয়ে ঠিকাদার নিজের খুশি মতো কাজ করছেন।

advertisement

আরও পড়ুন: রাহুলের শোক কাটিয়ে ওঠার আগেই বিপত্তি, তাজপুরে সমুদ্রে তলিয়ে মৃত্যু চিকিৎসক দম্পতির! ভয়ঙ্কর ঘটনা

এবিষয়ে স্থানীয় এক গ্রামবাসী মুকসোদা বিবি বলেন, “পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তাটি নির্মাণ করা হচ্ছিল। কিন্তু ঠিকাদার গ্রামবাসীদের কোনও ওয়ার্ক অর্ডার দেখায়নি। রাস্তাটি নির্মাণের ক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থ কত হবে? তা কেউ জানেন না। এছাড়াও খুব নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। কিছুক্ষণ পরই সেখানে ফাটল ধরছে। এছাড়াও ঢালাই রাস্তার পাশে পাইলিং করতে হবে। নাহলে এটি দীর্ঘস্থায়ী হবে না। যে কারণে গ্রামবাসীরা রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিয়েছেন।”

advertisement

আরও পড়ুন: দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভে উত্তাল খড়্গপুর, স্লোগান দুই পক্ষের! কী দাবি বিক্ষোভকারীদের?

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ট্রেনিংয়ে গিয়ে উধাও শিক্ষিকা স্ত্রী...! গেলেন কোথায়? জেলা জুড়ে খোঁজ খোঁজ স্বামীর!
আরও দেখুন

দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রবীন্দ্রনাথ বেরা বলেন, “রাজনৈতিকগত ভাবে কিছু মানুষ ওখানে ঝামেলা তৈরি করছেন। বিষয়টি প্রশাসনের বিভিন্ন দফতরে জানানো হয়েছে। তবে রাস্তাটি তৈরি করার ক্ষেত্রে কারোর সঙ্গে কোনো আপস করা হবে না। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ করা হবে।” তবে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
নিম্নমানের বিভিন্ন সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করার অভিযোগ! পাথরপ্রতিমায় বিক্ষোভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল