advertisement

জীবন্ত মানুষকে মৃতদেহ সাজিয়ে ঘোরানো হয় গ্রাম! চলে হৈ-হুল্লোড়, আবির খেলা, বীরভূমের আজব গাঁয়ে 'উদ্ভট' এই প্রথা কেন পালিত হয় জানেন?

Last Updated:

Birbhum News: দোল পূর্ণিমার দু'দিন পর সিউড়ির রায়পুর গ্রামে জীবন্ত মানুষকে মৃতদেহ সাজিয়ে গ্রাম ঘোরানো হয়। দীর্ঘ বছর ধরে এই গ্রামে এমন রীতি চলে আসছে। কী নাম এই আজব রীতির? কেন পালন করা হয়?

দোলে রঙ খেলা (প্রতীকী ছবি)
দোলে রঙ খেলা (প্রতীকী ছবি)
সিউড়ি, বীরভূম, সুপ্রতিম দাস: জীবন্ত মানুষকে মৃতদেহ সাজিয়ে ঘোরানো হয় গ্রাম। এই রীতিই যুগযুগ ধরে চলে আসছে বীরভূম জেলার সিউড়ির রায়পুর গ্রামে। দোল পূর্ণিমার দু’দিন পর বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের অন্তর্গত রায়পুর গ্রামে জীবন্ত মানুষকে মৃতদেহ সাজিয়ে গ্রাম ঘোরানো হল। দীর্ঘ বছর ধরে এই গ্রামে এমন রীতি চলে আসছে। কী নাম এই আজব রীতির? কেন পালন করা হয়?
জানা যাচ্ছে, গ্রামের মানুষেরা এই অনুষ্ঠানটিকে বলে থাকেন ‘ধুলুরী’। যা পালন করা হয় দোল পূর্ণিমার ঠিক দু’দিন পর। প্রথমে শ্মশান থেকে মরা পোড়ানোর জন্য ব্যবহৃত বাঁশ এবং অন্যান্য সামগ্রী সংগ্রহ করে নিয়ে আসা হয়। তারপর মাচা তৈরি করা হয়। সেই মাচাতে একজন জীবন্ত মানুষকে চাপানো হয় এবং তাকে মরার মতো সাজানো হয়। এরপর মাচা-সহ ‘জীবন্ত’ মৃতদেহকে গোটা গ্রাম ঘুরানো হয়। সেই সঙ্গে চলে হৈ-হুল্লোড় এবং আবির খেলা।
advertisement
আরও পড়ুনঃ ঘোষপুকুর-খড়িবাড়ি রাজ্য সড়কে ভেঙে পড়ল প্রকাণ্ড হাইটবার! অল্পের জন্য প্রাণ রক্ষা, থমকে যান চলাচল, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
গ্রামের মানুষরা জানিয়েছেন, গ্রামকে কলেরা-সহ বিভিন্ন রোগ থেকে বাঁচানোর জন্যই তাদের পূর্বপুরুষরা এই রীতি শুরু করেছিলেন। আর সেই রীতি আজও একই ভাবে চলে আসছে। পুরুষ থেকে মহিলা, আট থেকে আশি রায়পুর গ্রামের সবাই এই ধুলুরী পালনে মেতে ওঠেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বীরভূম/
জীবন্ত মানুষকে মৃতদেহ সাজিয়ে ঘোরানো হয় গ্রাম! চলে হৈ-হুল্লোড়, আবির খেলা, বীরভূমের আজব গাঁয়ে 'উদ্ভট' এই প্রথা কেন পালিত হয় জানেন?
Next Article
advertisement
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করবে ইরান?

  • মাইক্রোসফট, মেটা, ইন্টেল-এর মতো সংস্থায় হামলার হুঁশিয়ারি৷

  • বুধবার রাত থেকেই হামলা, চরম হুঁশিয়ারি তেহরানের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement