advertisement

Darjeeling News: ঘোষপুকুর-খড়িবাড়ি রাজ্য সড়কে ভেঙে পড়ল প্রকাণ্ড হাইটবার! অল্পের জন্য প্রাণ রক্ষা, থমকে যান চলাচল, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

Last Updated:

Darjeeling News: দার্জিলিং জেলার ঘোষপুকুর-খড়িবাড়ি রাজ্য সড়কে হাইটবার ভেঙে দুর্ঘটনা। অল্পের জন্য প্রাণে বাঁচলেন চারচাকা গাড়ির চালক। প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ স্থানীয়দের। আটকে যান চলাচল।

রাজ্য সড়কে হাইটবার ভেঙে দুর্ঘটনা
রাজ্য সড়কে হাইটবার ভেঙে দুর্ঘটনা
খড়িবাড়ি, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্র: রাজ্য সড়কের হাইটবার ভেঙে দুর্ঘটনা। অল্পের জন্য প্রাণে বাঁচলেন চারচাকা গাড়ির চালক। বুধবার রাতে দার্জিলিং জেলার ঘোষপুকুর-খড়িবাড়ি রাজ্য সড়কের থানঝোড়ার মোড়ে দুর্ঘটনা ঘিরে উত্তেজনা।
বিয়ের ভাড়া শেষ করে বাড়ি ফিরছিল চার চাকার গাড়িটি। সেই সময় একটি কনটেনার রাজ্য সড়ক ধরে ঘোষপুকুরের উদ্দেশ্যে যাওয়ার সময় খড়িবাড়ির থানঝোড়া মোড়ে প্রশাসনের পক্ষ থেকে বসানো হাইটবারে ধাক্কা মারে। কনটেনারের ধাক্কায় হাইটবার হুড়মুড়িয়ে ভেঙে চার চাকা গাড়ির উপর পড়ে। অল্পের জন্য প্রাণে বাঁচেন চালক।
আরও পড়ুনঃ আগুন রাঙা পলাশের দেখা নেই, ফিকে বসন্ত পুরুলিয়ায়! মন খারাপ পর্যটকদের, কেন প্রকৃতির রঙে এমন ঘাটতি?
ঘটনার পর উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। সাহায্যে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। দুর্ঘটনার জেরে রাস্তায় যানবাহন চলাচল থমকে যায়। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে হাইটবার বসানো হয়। ১৫ টনের বেশি কোনও মালবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু রাত হলেই বাড়ে বড় গাড়ির দৌরাত্ম্য। পুলিশের যোগসাজশে ১৫ টনের বেশি ওজনের গাড়ি চলাচল করায় হাইটবার ভেঙে এমন দুর্ঘটনা বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ৭৪ বছর বয়সে স্যাক্সোফোন বাজিয়ে বাজিমাত! গৃহবধূ থেকে পেশাদার শিল্পী, বৃদ্ধার তাক লাগানো প্রতিভায় মুগ্ধ পুরুলিয়া
পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়িবাড়ি থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনায় ঘাতক কনটেনারটি আটক করেছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Darjeeling News: ঘোষপুকুর-খড়িবাড়ি রাজ্য সড়কে ভেঙে পড়ল প্রকাণ্ড হাইটবার! অল্পের জন্য প্রাণ রক্ষা, থমকে যান চলাচল, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
Next Article
advertisement
পর্দায় শাহরুখের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা বিজয় কৃষ্ণ! শোকের ছায়া বিনোদন জগতে
পর্দায় শাহরুখের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা বিজয় কৃষ্ণ
  • বর্ষীয়ান অভিনেতা বিজয় কৃষ্ণ ৮১ প্রয়াত

  • দেবদাস ছবিতে শাহরুখ খানের বাবার চরিত্রে অভিনয় করেন

  • গুজারিশ, পিকে, ফ্যান্টম, গান্ধী-সহ বহু ছবিতে অভিনয় করেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement