জানা গিয়েছে, ২০২৫ সালের ১০ জানুয়ারির ঘটনা। আলিপুরদুয়ার থানার চালনির পাক গ্রামে পুরনো বিবাদের জেরে প্রতিবেশী প্রসেনজিৎ রায়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন বানাতু রায়। সেদিন রাত ৯টা নাগাদ ওই ঘটনা ঘটে। পরের দিন তথা ১১ জানুয়ারি মৃতের কাকা নির্মল রায় বানাতুর বিরুদ্ধে আলিপুরদুয়ার থানায় একটি খুনের অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার দিনই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা! আহত উচ্চ মাধ্যমিকের দায়িত্বে থাকা ৬ শিক্ষক-শিক্ষিকা
এরপর আদালতে মামলা শুরু হয়। ১২ জন সাক্ষীর বয়ান রেকর্ড করে আদালত। সবশেষে দোষী সাব্যস্ত হন অভিযুক্ত বানাতু রায়। সোমবার তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
আলিপুরদুয়ার জেলা আদালতের আইনজীবী শ্রীলা মজুমদার এদিন বলেন, “দোষী বানাতু রায়কে যাবজ্জীবনের সাজা শুনিয়েছেন ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ। মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। লিগাল সার্ভিস অথরিটি থেকে মৃতের পরিবারকে এই ক্ষতিপূরণ দেওয়া হবে।“
