advertisement

Jalpaiguri News: পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা! আহত উচ্চ মাধ্যমিকের দায়িত্বে থাকা ৬ শিক্ষক-শিক্ষিকা

Last Updated:

Jalpaiguri News: পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত উচ্চ মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে থাকা ছয় জন শিক্ষক-শিক্ষিকা। মঙ্গলবার সকালে ময়নাগুড়ি জাতীয় সড়কের বালা পাড়ার কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘাতক গাড়িটি আটক করেছে পুলিশ।

দুর্ঘটনা
দুর্ঘটনা
জলপাইগুড়ি, শান্তনু কর: পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে থাকা ছয় জন শিক্ষক শিক্ষিকা। মঙ্গলবার সকালে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি জাতীয় সড়কের বালা পাড়ার কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে।
এদিন সকালে গাড়িতে করে জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ি জোর পাকরি স্কুলে যাচ্ছিলেন ছয় শিক্ষক শিক্ষিকা। পিছন থেকে দ্রুত গতিতে একটি বড় গাড়ি এসে তাদের গাড়িতে ধাক্কা মারে বলে অভিযোগ। আহত হন গাড়িতে থাকা ৬ শিক্ষক শিক্ষিকা।
আরও পড়ুনঃ দোল পূর্ণিমায় পলাশ রাঙা পুরুলিয়ায় পর্যটকদের ঢল, চড়িদা গ্রামে মুখোশ শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে, বাড়তি রোজগারের আশায় শিল্পীরা
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। চালক-সহ ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনায় আহত শিক্ষক-শিক্ষিকার মধ্যে একজনের আঘাত গুরুতর। তাকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা! আহত উচ্চ মাধ্যমিকের দায়িত্বে থাকা ৬ শিক্ষক-শিক্ষিকা
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement