স্থানীয়দের দাবি, সাতসকালে একটি ট্যাঙ্কার রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে পর পর গাড়িকে ধাক্কা মারে। ওই ট্যাঙ্কার প্রথমে একটি মোটরভ্যানকে ধাক্কা মারে, তার পরে পর পর দুটি বাইককে ধাক্কা মারে। এই দুর্ঘটনার কবলে পড়ে এক বাইক আরোহী মহিলার মৃত্যু হয়, আহত হন পাঁচ জন। নিহত মহিলার নাম জামিমা ইয়াসমিন। দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় মানুষ সেখানে জড়ো হয়ে উদ্ধার কাজে হাত লাগান।
advertisement
প্রত্যক্ষদর্শীদের দাবি, মহিলা বাইক থেকে পড়ে গেলে তাকে পিষে দিয়ে ট্যাঙ্কারটি চলে যায়। দুর্ঘটনায় আহত অন্য পাঁচ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। সাবিনা ইয়াসমিনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘাতক ট্যাঙ্কারটিকে আটক করেছে।
আরও পড়ুন: আইসিসির বিশ্বকাপের সেরা দল থেকে বাদ গেলেন অধিনায়ক সূর্যই, স্যামসনদের অধিনায়ক কে জানেন?
প্রসঙ্গত, পানিহাটিতেও একটি দুর্ঘটনার কবলে পড়েছে বরযাত্রীবোঝাই বাস। মঙ্গলবার ভোরে একটি বরযাত্রী বোঝাই বাস পানিহাটি পোর্টিং ক্লাবের সামনে বিটি রোডের উপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা মারে। ঘটনায় বাসে থাকা ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের সাগর দত্ত মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, তারা দুর্ঘটনাটি দেখে সাহায্যের জন্য এগিয়ে গেলে বাসে থাকা বিয়ে বাড়ির লোকজনেরা তাদের উপর চড়াও হয়। দুর্ঘটনাগ্রস্ত বাস এবং ট্রাক আটক করেছে খড়দহ থানার পুলিশ।
