TRENDING:

Agriculture News: বন্যপ্রাণীর অত্যাচারে আলু চাষে লাভের আশায় জল! কোন উপায়ে চাষিরা ক্ষতিপূরণ পাবেন, জানুন সঠিক পদ্ধতি

Last Updated:

Agriculture News: স্থানীয় এক কৃষক বলেন, "আলু চাষের জমি সম্পূর্ণভাবে তছনছ করে দেয় বুনো হাতির দল। ঋণ নিয়ে সামান্য লাভের আশায় আলু চাষ করছিলাম। কিন্তু সব ফসল আমরা তুলতে পারব না।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, অনন্যা দেঃ গত বছর বন্যা পরিস্থিতিতে চাষের জমিতে ডলোমাইট প্রবেশ করেছিল। এর ফলে সমস্ত ফসল নষ্ট হয়ে যায়। এমনকি চাষের জমির উর্বরতাও কমে এসেছিল। তবে কৃষি দফতরের সহায়তায় সাহস করেই আলিপুরদুয়ার ১ ব্লকে কৃষিকাজ শুরু করেছিলেন কৃষকরা। কিন্তু এবার বন্যপ্রাণীর অত্যাচারে নষ্ট হচ্ছে সেই ফলনও।
advertisement

গত বছর দুর্গা পুজোর পর আলিপুরদুয়ার জুড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সেই কথা ভাবলে এখনও গায়ে কাঁটা দেয় আলিপুরদুয়ারবাসীর। বন্যার কারণে আলিপুরদুয়ার ১ ব্লকে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। বহুদিন ডলোমাইট, কাদায় ডুবে ছিল কৃষিজমি। কৃষকরা ধরেই নিয়েছিলেন এলাকায় আর চাষবাস সম্ভব হবে না।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে রোদ, দার্জিলিংয়ে আবার মেঘ! আজ উত্তরবঙ্গের আবহাওয়ার ‘মুড’ কেমন, লেটেস্ট আপডেটে বিস্তারিত জানুন

advertisement

পরবর্তীতে কৃষি দফতরের সহযোগিতায় আলু চাষ করেন স্থানীয় চাষিরা। কিন্তু তাতেও বিপত্তি। ফসল ঘরে তোলা মুশকিল হয়ে পড়ছে। অভিযোগ, গভীর রাতে লোকালয়ে ঢুকে চাষের জমিতে তাণ্ডব চালাচ্ছে একদল বুনো হাতি। আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের দাসটারি মহাকাল ধাম এলাকায় ঘটনাটি ঘটছে।

এই লোকালয়ে বন্যপ্রাণীর উপদ্রব নতুন নয়। কখনও চাষের জমি, কখনও আবার গৃহস্থের বাড়িতে হানা দিচ্ছে বন্যপ্রাণী। ফলে দিনের পর দিন আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। স্থানীয় কৃষক বাবলু বর্মন জানান, “আলু চাষের জমি সম্পূর্ণভাবে তছনছ করে দেয় বুনো হাতির দল। ঋণ নিয়ে সামান্য লাভের আশায় আলু চাষ করছিলাম। কিন্তু সব ফসল আমরা তুলতে পারব না।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
দীর্ঘদিনের অপেক্ষার অবসান! জিয়াগঞ্জ পৌঁছানো এবার আরও সহজ, কারণ কী জানেন?
আরও দেখুন

জলদাপাড়া বনবিভাগের পশ্চিম রেঞ্জের রেঞ্জ অফিসার অয়ন চক্রবর্তী এই বিষয়ে বলেন, “ক্ষতিগ্রস্ত কৃষকেরা ক্ষতিপূরণের ফর্ম পূরণ করলে সরকারি নিয়ম অনুযায়ী তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি লোকালয়ে বন্যপ্রাণীর আনাগোনা রুখতে কন্ট্রোলরুম খোলা হয়েছে এবং খবর পাওয়া মাত্রই সংশ্লিষ্ট এলাকায় টহল দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ ও বন্যপ্রাণীর সুরক্ষায় বন দফতর সম্পূর্ণভাবে সজাগ রয়েছে।”

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Agriculture News: বন্যপ্রাণীর অত্যাচারে আলু চাষে লাভের আশায় জল! কোন উপায়ে চাষিরা ক্ষতিপূরণ পাবেন, জানুন সঠিক পদ্ধতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল