North Bengal Weather: শিলিগুড়িতে রোদ, দার্জিলিংয়ে আবার মেঘ! আজ উত্তরবঙ্গের আবহাওয়ার 'মুড' কেমন, লেটেস্ট আপডেটে বিস্তারিত জানুন
- Reported by:Partha Pratim Sarkar
- local18
- Published by:Sneha Paul
Last Updated:
North Bengal Weather Today: দক্ষিণবঙ্গে তেমন হাড়কাঁপানো ঠান্ডা না থাকলেও উত্তরবঙ্গে শীতের ঝোড়ো ইনিংস এখনও চলছে। আজ উত্তরের কোথায় কেমন আবহাওয়া জানুন।
advertisement
advertisement
জলপাইগুড়িতে আজ পরিষ্কার আকাশ। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২.০৪ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্সেও রোদ ঝলমলে পরিবেশ। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারের আকাশও আজ রোদের আলোয় ঝলমল করছে। এখানকার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
কোচবিহারেও আজ পরিষ্কার আকাশ। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.০২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১.০৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিনাজপুরেও আকাশও পরিষ্কার। ভরপুর ঠান্ডার আমেজ। তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। ইসলামপুরেও রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।
advertisement









