TRENDING:

West Bardhaman News- রুশ সেনার হাত থেকে বাঁচতে বাসে লাগানো হয়েছিল ভারতের পতাকা

Last Updated:

তারা বাসের সামনে ভারতের জাতীয় পতাকা লাগিয়ে বাসে চেপে রোমানিয়া বর্ডার পৌঁছন। কারণ তাদের নির্দেশ দেওয়া হয়েছিল, রাশিয়ান সেনা ভারতীয় পতাকা দেখলে, সেই সমস্ত বাসে কোনরকম ক্ষতি করবে না

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম বর্ধমান- যুদ্ধের ভয়াল ছবি দেখে ঘুম উড়েছিল চোখের। চিন্তায় বাড়িতে এক দন্ড স্বস্তিতে বসতে পারছিলেন না পরিবারের লোকজন। খালি মনকে শান্ত করছিলেন সুস্থ হয়ে বাড়ি ফিরবে মেয়ে। তার জন্য চলেছে দীর্ঘ প্রচেষ্টা। অবশেষে সফল হয়েছেন। ফিরতে পেরেছেন বাড়ি। চিন্তা মুক্ত হয়েছেন পরিবারের সবাই। বাড়ির মেয়ে বাড়িতে ফিরে আসায় খুশি সকলেই (West Bardhaman News)।
বাড়ি ফিরে বাবা-মায়ের সঙ্গে জ্যোতি সিং।
বাড়ি ফিরে বাবা-মায়ের সঙ্গে জ্যোতি সিং।
advertisement

অবশেষে দীর্ঘ পথ অতিক্রম করে সোমবার বিকালে বাড়ি ফিরেছেন পানাগড় বাজারের বাসিন্দা ডাক্তারি পড়ুয়া জ্যোতি সিং। পানাগড়ে বাড়ি ফিরে সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ইউক্রেনের ভয়াবহ পরিস্থিতি এবং ইউক্রেন থেকে কিভাবে তিনি বাড়ি ফিরলেন, সেই অভিজ্ঞতার কথা। জ্যোতি সিং জানিয়েছেন, তার মতো অনেক ভারতীয় পড়ুয়া সেখানে এখনও আটকে রয়েছে। যদি যুদ্ধের পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেয়, তবে তাদের সেখান থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে পড়বে। তবে ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জ্যোতি। (West Bardhaman News)

advertisement

জ্যোতি সিং জানিয়েছেন, ইউক্রেনে থাকার সময় সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিলো খাবার ও পানীয় জলের। কারণ ইউক্রেন সরকার কোনভাবেই তাদের কোনও বিষয়ে সহযোগিতা করছিল না। তবে ভারতীয় দূতাবাসের তরফ থেকে তাদের বাসে করে রোমানিয়া বর্ডার পর্যন্ত পৌঁছানোর সমস্ত ব্যবস্থা করা হয়। পাশাপাশি ভারতে ফেরার জন্য বিমানের ব্যবস্থাও করা হয়। বাসে করে যখন তারা রোমানিয়া বর্ডারের উদ্দেশ্যে রওনা দেন, তখন তাদের বাসে ভারতের জাতীয় পতাকা লাগানোর কথা জানানো হয়। সেই মতো তারা বাসের সামনে ভারতের জাতীয় পতাকা লাগিয়ে বাসে চেপে রোমানিয়া বর্ডার পৌঁছন। কারণ তাদের নির্দেশ দেওয়া হয়েছিল, রাশিয়ান সেনা ভারতীয় পতাকা দেখলে, সেই সমস্ত বাসে কোনরকম ক্ষতি করবে না। সেই ভরসা নিয়ে তারা সাহসের সঙ্গে রোমানিয়া বর্ডার পর্যন্ত পৌঁছন (West Bardhaman News)। সোমবার বিকেলে জ্যোতি সিং বাড়ি ফেরার পরই আনন্দে মেতে ওঠেন পরিবারের সদস্যরা।

advertisement

মেয়ে বাড়ি ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন জ্যোতির মা, বাবা এবং পরিবারের সদস্যরা (West Bardhaman News)। পেশায় শিক্ষক জ্যোতির বাবা অশোক সিং জানিয়েছেন, গত কয়েকদিন ধরে তিনি এবং তার পরিবার নিশ্চিন্তে ঘুমাতে পারেন নি। সব সময় মেয়ের বিষয়ে চিন্তা ছিল তাদের। মেয়ে বাড়ি ফিরে আসায় অনেকটাই স্বস্তি পেয়েছেন তারা। তবে পরিস্থিতি যদি ইউক্রেনে আগামী দিনে স্বাভাবিক হয়েও যায়, তারপরেও ফের ওই দেশে পড়াশোনা করার জন্য মেয়েকে পাঠাবেন কিনা, তা ভেবে দেখবেন তিনি, এমনটাই জানান।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
মরণোত্তর দানে অমরত্বের বার্তা, মৃত্যুকে জয় করার মানবিক অঙ্গীকার
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- রুশ সেনার হাত থেকে বাঁচতে বাসে লাগানো হয়েছিল ভারতের পতাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল