TRENDING:

West Burdwan News: গরু পাচার মামলায় ফের ১৪ দিনের জেল হেফাজত অনুব্রত মণ্ডলের

Last Updated:

গরু পাচার মামলায় ফের ১৪ দিনের জেল হেফাজত হলো অনুব্রত মণ্ডল। ১১৫ টি বাফার একাউন্টের স্টেটমেন্ট জমা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল:  গরু পাচার মামলায় ফের ১৪ দিনের জেল হেফাজত হল অনুব্রত মণ্ডলের। অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন করা হয়নি। দুপক্ষের বক্তব্য শোনার পর জামিনের আবেদন খারিজ করে দিয়ে বিচারকের ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর  নির্দেশ দিয়েছেন। আগামী ৩ মার্চ ফের সিবিআই আদালতে পেশ করা হবে অনুব্রতকে।
১৪ দিনের জেল হেফাজত অনুব্রত মণ্ডল
১৪ দিনের জেল হেফাজত অনুব্রত মণ্ডল
advertisement

প্রসঙ্গত এদিন সমবায় ব্যাংকের যে ভুয়ো একাউন্টগুলি সিবিআই পেয়েছিল তার ১১৫টি একাউন্টের ব্যাংকের স্টেটমেন্ট আদালতের কাছে জমা করা হয়। তা দেখে বিচারক বিস্ময় প্রকাশ করে বলেন এক একটি অ্যাকাউন্টে প্রায়  ৫ লাখ বা ৬ লাখ টাকা লেনদেন করে হয়েছে।

আরও পড়ুন:  জামিনের আবেদনই করলেন না, আরও বিপদে অনুব্রত! ৫ শ্রমিককে নিয়েও রহস্য

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

জানা গিয়েছে, যে ভুয়ো একাউন্ট থেকে মূল  একাউন্টে টাকা যায় সেই অ্যাকাউন্টগুলি কোনও প্রভাবশালী ব্যক্তির নয়। রাইস মিলের হতদরিদ্র শ্রমিকের অ্যাকাউন্ট থেকেই মূল অ্যাকাউন্টগুলিতে টাকা পাঠানো হয়েছে।  গরু পাচার মামলায় সিবিআই তদন্ত শুরু করার পরই এই ভুয়ো একাউন্ট তৈরি হয়েছে বলে জানা গিয়েছে এবং পরে সেগুলিকে বাফার একাউন্টের বদলে ফেলা হয়। এখনো পর্যন্ত মোট ৪৪৫ টি বাফার একাউন্টের সন্ধান পেয়েছে সিবিআই।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News: গরু পাচার মামলায় ফের ১৪ দিনের জেল হেফাজত অনুব্রত মণ্ডলের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল