TRENDING:

West Bardhaman News- কোভিড আক্রান্ত ইস্পাত হাসপাতালের চিকিৎসক সহ মোট ৫৫ জন। জরুরী বিভাগ ছাড়া বন্ধ থাকবে অনেক পরিষেবা।

Last Updated:

চিকিৎসক সহ হাসপাতালের ৫৫ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তার জেরে ব্যাহত হচ্ছে হাসপাতালের পরিষেবা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম বর্ধমান- ঊর্ধ্বমুখী সংক্রমণের কথা মাথায় রেখে রাজ্য সরকার বিধিনিষেধের মেয়াদ আরও বাড়িয়েছে। রাজ্য সরকার ঘোষিত বিধি নিষেধ আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে। সংক্রমণের বাড়বাড়ন্তের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা সংক্রমণে আক্রান্ত হচ্ছেন একাধিক স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, নার্সরা। তাছাড়াও প্রশাসনিক কর্তাব্যক্তি, পুলিশকর্মীরা করোনায় আক্রান্ত হচ্ছেন।
দুর্গাপুর ইস্পাত হাসপাতাল।
দুর্গাপুর ইস্পাত হাসপাতাল।
advertisement

এবার করোনা ভাইরাস থাবা বসিয়েছে দুর্গাপুরের অন্যতম পুরনো দুর্গাপুর স্টিল প্লান্ট পরিচালিত ডিএসপি মেইন হাসপাতালে (West Bardhaman News)। দুর্গাপুর মহকুমা হাসপাতালের পর, ডিএসপি হাসপাতালের একাধিক চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হয়েছেন। তার জেরে ব্যাহত হচ্ছে হাসপাতালের পরিষেবা। বন্ধ রাখা হয়েছে হাসপাতালের বহির্বিভাগ। স্বাস্থ্যপরিসেবার সঙ্গে যুক্ত মানুষজন ভাইরাসে আক্রান্ত হওয়ার ফলে চিন্তিত শহরবাসী। কারণ ভাইরাসের সঙ্গে লড়াই করার জন্য অন্যতম সঙ্গী যারা, সেই সকল যোদ্ধারা আজ আক্রান্ত।

advertisement

দুর্গাপুর মহকুমা হাসপাতালের পর এবার কোভিডের থাবা দুর্গাপুর ইস্পাত হাসপাতালে। চিকিৎসক সহ হাসপাতালের ৫৫ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন (West Bardhaman News)। তার জেরে ব্যাহত হচ্ছে হাসপাতালের পরিষেবা। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার জেরে কয়েকটি বিভাগ আপাতত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, হাসপাতালে প্রায় ১৭ জন চিকিৎসক কোভিড আক্রান্ত। অন্যদিকে ১৭ জনের মধ্যে প্যাথলজী বিভাগে ১১জনই মারণ ব্যাধির থাবায় আক্রান্ত। এছাড়াও রয়েছেন বেশ কয়েকজন হাসপাতাল কর্মী। সব মিলিয়ে প্রায় ৫৫ জন কোভিড আক্রান্ত। তাই ঝুঁকি এড়াতে দুর্গাপুর ইস্পাত হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি হাসপাতালের আউটডোর বন্ধের সিন্ধান্ত নিয়েছে। আগামী সোমবার, ১৭ জানুয়ারি থেকে ১৫ দিনের জন্য এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

advertisement

View More

তবে আপৎকালীন কিছু পরিষেবা চালিয়ে যাবে হাসপাতাল কর্তৃপক্ষ (West Bardhaman News)। হাসপাতালের প্যাথোলজী বিভাগ আপাতত চালু থাকছে। তাছাড়াও জরুরি অস্ত্রপ্রচার গুলি নির্দিষ্ট কিছু চিকিৎসককে দিয়ে করানো হবে। তবে অন্যান্য সমস্ত রকমের অস্ত্রপ্রচার আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে স্থানীয় কাউন্সিলার ও সবকটি শ্রমিক সংগঠনের ইউনিয়নের নেতৃত্বকে নিয়ে গুরুত্বপূর্ণ এক বৈঠক ডেকে দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বলে জানা গিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হিঙ্গলগঞ্জে নতুন স্লুইস গেটে ত্রুটি! নোনা জলে নষ্ট বিঘার পর বিঘা চাষ জমি, ফুঁসছেন চাষিরা
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- কোভিড আক্রান্ত ইস্পাত হাসপাতালের চিকিৎসক সহ মোট ৫৫ জন। জরুরী বিভাগ ছাড়া বন্ধ থাকবে অনেক পরিষেবা।
Open in App
হোম
খবর
ফটো
লোকাল