আরও পড়ুনঃ ছেলের হাতে ব্যাটন তুলে রাজ্যজুড়ে প্রচারের পথে কান্তি, এবার কি নতুন রায় দেবে রায়দিঘি?
বীরভূমের রামপুরহাট সাইবার ক্রাইম থানার আধিকারিক নিজামউদ্দিন আওলিয়া জানান বিগত কয়েকদিনে শুধুমাত্র বীরভূমের মুরারই থেকে চারজন অভিযোগ দায়ের করেছেন। সেই চারজন এর মধ্যে একজনের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে ঘটনার তদন্ত শুরু হয়েছে। মুরারইয়ের দুলান্দি গ্রামের কৃষ্ণ মণ্ডলের হোয়াটসঅ্যাপে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লোগো সহ কেওয়াইসি আপডেট অনলাইন বলে একটি অ্যাপস আসে। অর্থাৎ ঘরে বসেই আধার নম্বর সহ প্রয়োজনীয় তথ্য দিয়ে কেওয়াইসি আপডেটের জন্য বলা হয়। কৃষ্ণ মন্ডল জানান ” আমি অনেকের সুবিধা হবে ভেবে অ্যাপসটি আমার পরিচিত বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিয়েছিলাম। পরে আমি যাদেরকে পাঠিয়েছিলাম তারা আবার তাদের পরিচিত লোকজনদের শেয়ার করে। সেইসব ব্যক্তিদের মধ্যে অনেকেই সেই অ্যাপের লিঙ্কে ক্লিক করতেই মোবাইলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় হ্যাকাররা। এর মধ্যে লাগোয়া সাঁফুয়া গ্রামের প্রভাস মণ্ডল নামে একজনের অ্যাকাউন্ট থেকে ৩৫ হাজার টাকা হাতিয়ে নেয় অনলাইন প্রতারকরা।
advertisement
বর্তমানে পেশায় কৃষক প্রভাসবাবু বলেন, সাইবার প্রতারকদের দেওয়া অ্যাপটি মোবাইলে ইনস্টল করার পর ব্যাংক অ্যাকাউন্ট, আধার নম্বর দিয়ে পূরণ করার পর ফোনে একটি ওটিপি আসে। যদিও তিন-চার সেকেন্ডের মধ্যে ওটিপির টাইম ওভার হয়ে যায়। এরপর হ্যাকাররা সহজেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৩৫ হাজার টাকা হাতিয়ে নেয়। তিনি জানান চাষবাস করে খায়, এতগুলো টাকা চলে যাওয়ায় খুব চিন্তার মধ্যে রয়েছে।
মুরারইয়ের বিভিন্ন বাসিন্দারা জানান, অ্যাপটি ইনস্টল করার সঙ্গে সঙ্গেই প্রতারকদের হাতে চলে যায় স্মার্ট ফোনের নিয়ন্ত্রণ। ফোনে কিছুই করা যাচ্ছিল না। অবশেষে তাঁরা বুঝতে পারেন অনলাইন প্রতারকদের খপ্পরে পড়েছেন। যদিও এদের কারো টাকা হাতিয়ে নিতে পারেনি। তবে মোবাইলে কিছুই করতে পারছিলেন না তাঁরা।






