Tourism: কলকাতার খুব কাছে, পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণের কেন্দ্র ‘গায়েন গার্ডেন’! পুরনো জমিদারবাড়ির নানা ঐতিহ্যের সাক্ষী
- Reported by:JULFIKAR MOLLA
- Published by:Pooja Basu
Last Updated:
North 24 Parganas News: ধান্যকুড়িয়া গ্রামে ঢুকলেই চোখে পড়ে গায়েন জমিদারদের বিশাল রাজবাড়ি এবং তার বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকা গায়েন গার্ডেন। একসময় এই বাগান ছিল জমিদার পরিবারের অবসরযাপন, অতিথি আপ্যায়ন এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের অন্যতম কেন্দ্র।
বসিরহাট, উত্তর ২৪ পরগণা: ঐতিহ্যের স্মৃতি বয়ে চলেছে ‘গায়েন গার্ডেন’ — ধান্যকুড়িয়ার ইতিহাসের নীরব সাক্ষী। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ধান্যকুড়িয়া গ্রাম দীর্ঘদিন ধরেই তার প্রাচীন ঐতিহ্য ও জমিদারবাড়ির জন্য পরিচিত। এই ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বহু পুরনো ‘গায়েন গার্ডেন’ , যা একসময় গায়েন জমিদার পরিবারের ঐশ্বর্য ও প্রভাবের প্রতীক ছিল।
ধান্যকুড়িয়া গ্রামে ঢুকলেই চোখে পড়ে গায়েন জমিদারদের বিশাল রাজবাড়ি এবং তার বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকা গায়েন গার্ডেন। একসময় এই বাগান ছিল জমিদার পরিবারের অবসরযাপন, অতিথি আপ্যায়ন এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের অন্যতম কেন্দ্র। সুপরিকল্পিত এই বাগানে নানা ধরনের গাছপালা, ফুল ও প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার ছিল। ইতিহাস বলছে, গায়েন জমিদারদের মূল ব্যবসার অন্যতম ভিত্তি ছিল পাটের ব্যবসা।
advertisement
advertisement
সেই ব্যবসার সূত্রেই তাঁদের সঙ্গে দেশ-বিদেশের ব্যবসায়ীদের যোগাযোগ গড়ে ওঠে এবং ধান্যকুড়িয়া ধীরে ধীরে এক সমৃদ্ধ জনপদে পরিণত হয়। ব্যবসায়িক সূত্রে সাউ ও বল্লভ পরিবারের সঙ্গেও গায়েনদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। গায়েনদের রাজবাড়ির স্থাপত্যেও সেই সময়ের বিশেষ প্রভাব লক্ষ্য করা যায়। এখানে দেখা যায় ইউরোপীয় ও ভারতীয় সংস্কৃতির সংমিশ্রণে গড়ে ওঠা অনন্য স্থাপত্যশৈলী। ভিক্টোরিয়ান ধাঁচের কারুকাজ, প্রশস্ত বারান্দা, উঁচু খিলান ও নান্দনিক নকশা রাজবাড়িটিকে এক আলাদা মর্যাদা দিয়েছে।
advertisement
বর্তমানে সময়ের সঙ্গে অনেক কিছুই পরিবর্তিত হয়েছে। তবুও অতীতের সেই জমিদারি ঐশ্বর্য আর ইতিহাসের স্মৃতি বুকে নিয়ে আজও দাঁড়িয়ে রয়েছে গায়েন গার্ডেন ও গায়েনদের রাজবাড়ি। স্থানীয় মানুষের কাছে এটি কেবল একটি পুরনো স্থাপনা নয়, বরং ধান্যকুড়িয়ার গৌরবময় অতীতের নীরব সাক্ষী। গ্রামবাংলার শান্ত পরিবেশ, ঐতিহাসিক স্থাপত্য এবং গায়েন গার্ডেনের ঐতিহ্য মিলিয়ে ধান্যকুড়িয়া আজও ইতিহাসপ্রেমী ও পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে।
advertisement
জুলফিকার মোল্যা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Mar 16, 2026 8:37 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Tourism: কলকাতার খুব কাছে, পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণের কেন্দ্র ‘গায়েন গার্ডেন’! পুরনো জমিদারবাড়ির নানা ঐতিহ্যের সাক্ষী










