Video: মর্মান্তিক! হরিশ রাণার স্বচ্ছামৃত্যুর শেষ ভিডিও এল সামনে, দেখলে আপনার চোখে জল আসবে
- Published by:Pooja Basu
Last Updated:
ছেলেকে এভাবে শেষ বিদায় জানাবেন মা, তা কখনও স্বপ্নেও কল্পনা করতে পারেননি৷ বিদায়বেলায় বলছেন, আমাদের ক্ষমা করে দাও৷ অত্যন্ত মর্মান্তিক এই ভিডিও৷
নয়াদিল্লি: ১৩ বছরের লড়াই, ধীরে ধীরে মৃত্যুর দিকে নিজের ইচ্ছায় পা বাড়াচ্ছেন হরিশ রাণা৷ তাঁর স্বচ্ছা মৃত্যুর আর্জি মেনে নিয়েছে দেশের শীর্ষ আদালত৷ গত শনিবার তাঁকে দিল্লি এইমসে নিয়ে আসা হয়েছে৷ সেখানে একে একে তাঁর চিকিৎসা প্রত্যাহার করা যায়। তুলে নেওয়া হবে জীবনদায়ী সাপোর্ট৷ এরফলে মৃত্যু হবে হরিশের৷
হরিশ রাণাকে শেষ বিদায় জানানোর একটি ভডিও সামনে এসেছে৷ যা চোখে জল এনে দিচ্ছে সকলের৷ হরিশের পাশে রয়েছেন তাঁর মা৷ রয়েছেন একজন ব্রহ্মকুমারী যিনি হরিশের কপালে তিলক কেটে দিচ্ছেন৷ ছেলেকে এভাবে শেষ বিদায় জানাবেন মা, তা কখনও স্বপ্নেও কল্পনা করতে পারেননি৷ বিদায়বেলায় বলছেন, আমাদের ক্ষমা করে দাও৷ অত্যন্ত মর্মান্তিক এই ভিডিও৷
advertisement
advertisement
২০১৩ সাল৷ আর পাঁচটা ছেলের মতো পঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিল হরিশ৷ থাকত, একটা পেয়িং গেস্ট আবাসনে৷ সেই আবাসনের চতুর্থ তলা থেকেই একদিন হঠাৎ পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসাও চলে৷
advertisement
কিন্তু, ভেজিটেটিভ স্টেট থেকে ফেরানো যায়নি কোয়াড্রিপ্লেজ়িয়ায় আক্রান্ত হরিশকে৷ ছেলের স্বেচ্ছামৃত্যুর আবেদন করেন তাঁর বাবা-মা৷ সুপ্রিম কোর্ট হরিশ রানার স্বেচ্ছামৃত্যুর অনুমতি দেয়।
advertisement
২০১৩ সাল৷ আর পাঁচটা ছেলের মতো পঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিল হরিশ৷ থাকত, একটা পেয়িং গেস্ট আবাসনে৷ সেই আবাসনের চতুর্থ তলা থেকেই একদিন হঠাৎ পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসাও চলে৷ কিন্তু, ভেজিটেটিভ স্টেট থেকে ফেরানো যায়নি কোয়াড্রিপ্লেজ়িয়ায় আক্রান্ত হরিশকে৷ ছেলের স্বেচ্ছামৃত্যুর আবেদন করেন তাঁর বাবা-মা৷ সুপ্রিম কোর্ট হরিশ রানার স্বেচ্ছামৃত্যুর অনুমতি দেয়৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 16, 2026 7:40 PM IST










