TRENDING:

Sports News: ব্রাজিলে টুর্নামেন্টে খেলতে যাচ্ছে পাতিরামের খুদে গোলকিপার! ফুটবল সম্রাট পেলের দেশে স্বপ্ন উড়ান

Last Updated:

South Dinajpur Sports News: মুম্বইয়ের একটি দলের হয়ে ব্রাজিলে টুর্নামেন্ট খেলত যাচ্ছে পাতিরামের খুদে ফুটবলার। ফুটবল সম্রাট পেলের দেশে স্বপ্নপূরণ মোহনের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বালুরঘাট: ব্রাজিলের উদ্দেশ্যে রওনা দিচ্ছে পতিরামের ১২ বছরের খুদে ফুটবলার মোহন ঘোষ। ইতিমধ্যেই কলকাতায় খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এবার ব্রাজিলে গিয়ে টুর্নামেন্টে খেলবে মোহন। প্রায় ১০-১৫ দিন ব্রাজিলে থাকবে সে। ফুটবল সম্রাট পেলের দেশ ব্রাজিলে গিয়ে টুর্নামেন্ট খেলার পাশাপাশি উন্নতমানের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাচ্ছে মোহন। বুধবার রাতেই ছেলেকে নিয়ে ব্রাজিলের উদ্দেশ্যে রওনা দেবেন বাবা প্রীতম ঘোষ।
পতিরামের খুদে ফুটবলার মোহন ঘোষ
পতিরামের খুদে ফুটবলার মোহন ঘোষ
advertisement

রওনা হওয়ার আগে বুধবার দুপুরে বালুরঘাটের প্রসিদ্ধ বোল্লা রক্ষা কালী মায়ের মন্দিরে ছেলেকে নিয়ে গিয়ে পুজো দেন মোহনের বাবা ও মা। এরপর কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করে মোহন। খুদে প্রতিভার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে সংবর্ধিত করেন সুকান্ত মজুমদার। জুনিয়র বিভাগে ইতিমধ্যেই সেরা গোলকিপারের পুরস্কার জিতে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছে মোহন। এবার ব্রাজিলের ময়দানে নিজেকে প্রমাণ কররা পালা।

advertisement

আরও পড়ুনঃ থানার অদূরে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি! ভোটের আবহে উত্তপ্ত গঙ্গারামপুর

প্রসঙ্গত, গত বছরের মাঝামাঝি সময়ে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে শহরে আয়োজিত হয়েছিল ফুটবল ট্যালেন্ট হান্ট ক্যাম্প। সেই ক্যাম্পেই মোহনের প্রতিভা নজর কেড়েছিল মুম্বই থেকে আসা একটি ফুটবল অ্যাকাডেমির কর্তাদের। এরপরই মোহনকে ব্রাজিল পাঠানোর পরিকল্পনা নেয় তাঁরা।

advertisement

আরও পড়ুনঃ প্রচারের মাঝে আহত শিশুর জন্য থামল কনভয়, তড়িঘড়ি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা, পদ্ম প্রার্থীর মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা কুমারগঞ্জে

সেরা ভিডিও

আরও দেখুন
ঘোল মাখার পরামর্শ থেকে কীর্তন, বিধানসভা ভোটের জোরকদমে প্রচারে রাজ চক্রবর্তী
আরও দেখুন

দ্রুত পাসপোর্ট ও ভিসা তৈরির প্রক্রিয়া শুরু হয়। অবশেষে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মুম্বইয়ের একটি ক্লাবের হয়েই ব্রাজিলে খেলতে যাচ্ছে মোহন। টুর্নামেন্টের পাশাপাশি উন্নতমানের প্রশিক্ষণও দেওয়া হবে সেখানে। ছোট্ট গোলকিপারের স্বপ্নপূরণের পথে এটি একটি বড় মাইল ফলক।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Sports News: ব্রাজিলে টুর্নামেন্টে খেলতে যাচ্ছে পাতিরামের খুদে গোলকিপার! ফুটবল সম্রাট পেলের দেশে স্বপ্ন উড়ান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল