TRENDING:

IPL 2026 : ১৯৯৮ সালে শুরু হত আইপিএল! পিছিয়ে গেল ১০ বছর! কোন কারণে? এত বছর পর গোপন খবর ফাঁস করলেন প্রাক্তন তারকা

Last Updated:

IPL 2026 : আইপিএল নিয়ে এবার বিরাট মন্তব্য করলেন সাবা করিম। তিনি জানালেন, ১৯৯৮ সাল নাগাদই আইপিএল শুরু হয়ে যেতে পারত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লিগ এখন আইপিএল। ২০০৮ সাল থেকে এই লিগের পথচলা শুরু। তবে এখন জানা যাচ্ছে, এই লিগের পথচলা শুরু হতে পারত আরও ১০ বছর আগে।
ললিত মোদি।
ললিত মোদি।
advertisement

ভারতের প্রাক্তন ক্রিকেটার সাবা করিম জানিয়েছেন, ৯০-এর দশকের শেষের দিকে ললিত মোদি একটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট পরিকল্পনার প্রস্তাব করেছিলেন। তিনি বলেছেন, বাংলার অনেক খেলোয়াড় তখন তাঁর পরিকল্পনার সাথে একমত ছিলেন এবং যদি এমন একটি লিগ শুরু হত, তা হলে তাঁরা অংশ নিতে ইচ্ছুক ছিলেন।

মঙ্গলবার সন্ধ্যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দুটি দলের বিক্রি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রেকর্ড টাকার চুক্তিতে অধিগ্রহণ করা হয়েছে। ২০০৮ সালে আইপিএল শুরু। সেই বছরই ভারতের প্রথম টি-২০ বিশ্বকাপ জয়। তাই বিসিসিআই ওই সময় এই ফরম্যাটের প্রতি আস্থা বাড়িয়েছিল। আইপিএল যাঁর মস্তিষ্কপ্রসূত সেই ললিত মোদি এই লিগের স্বপ্ন অনেক আগে থেকেই দেখেছিলেন।

advertisement

জানা গিয়েছে,  ১৯৯৮-৯৯ সালেই তিনি আইপিএলের ধাঁচে ফ্র্যাঞ্চাইজি লিগের চিন্তাভাবনা শুরু করে দিয়েছিলেন। সেই সময় টি-২০ ক্রিকেট আসেনি। আর তাই ওয়ানডে ক্রিকেটেই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ করতে চেয়েছিলেন ললিত মোদি। উল্লেখ্য, প্রথম অফিসিয়াল টি২০ ম্যাচ ২০০৩ সালে খেলা হয়। ২ বছর পর অকল্যান্ডে প্রথম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হয়। কিন্তু মোদি ১৯৯৭-৯৮ মরশুমেই দলভিত্তিক টি-২০ লিগের একটি প্রোজেক্ট তুলে ধরেছিলেন।

advertisement

আরও পড়ুন- ওয়ার্ন আর নেই, কিন্তু তাঁর ‘করা কাজে’-র জন্য তাঁর পরিবার এবার পাবেন কি ৪৬০ কোটি টাকা

সেরা ভিডিও

আরও দেখুন
লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা 'অস্ত্র'! জুন মাস থেকে মহিলারা কত টাকা পাবেন মাসে? বিরাট ঘোষণা শুভেন্দুর
আরও দেখুন

সাবা করিম জানান, ললিত মোদি ভারতের ঘরোয়া ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ করাতে চেয়েছিলেন। রাজ্যের ক্রিকেটার এবং দু-তিন জন বাইরের ক্রিকেটারদের নিয়ে এই লিগ করানোর পরিকল্পনা করেছিলেন তিনি। বাংলার কয়েকজন ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বলেও জানান তিনি। শেষমেশ আর কথা এগোয়নি। তবে কয়েকজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হয়েছিলেন বলেও দাবি করা হয়েছে। বোর্ডের কয়েকজন কর্তা সেই সময় রাজি হননি বলেই পরিকল্পনা বাস্তবের রূপ নেয়নি বলে জানা যায়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2026 : ১৯৯৮ সালে শুরু হত আইপিএল! পিছিয়ে গেল ১০ বছর! কোন কারণে? এত বছর পর গোপন খবর ফাঁস করলেন প্রাক্তন তারকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল