TRENDING:

IPL 2026 : আইপিএলের আগে জরুরি বৈঠক ডাকল বিসিসিআই! সব দলের ক্যাপ্টেন হাজির, বিতর্কিত নিয়ম কি বদলাবে আজ?

Last Updated:

আইপিএলের আগে বৈঠক বিসিসিআইয়ের! হাজির সব দলের ক্যাপ্টেনেরা! আগামী রবিবার থেকেই শুরু হতে চলেছে আইপিএলের মহারণ আর ঠিক তার আগে বুধবার, আইপিএলে অংশগ্রহণকারী সমস্ত দলের অধিনায়কদের নিয়ে একটি বৈঠক করল ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বা বিসিসিআই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: আগামী রবিবার থেকেই শুরু হতে চলেছে আইপিএলের মহারণ আর ঠিক তার আগে বুধবার, আইপিএলে অংশগ্রহণকারী সমস্ত দলের অধিনায়কদের নিয়ে একটি বৈঠক করল ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বা বিসিসিআই।
আইপিএল ২০২৬
আইপিএল ২০২৬
advertisement

এই বৈঠকে হাজির ছিলেন হায়দরাবাদের অধিনায়ক ইশান কিশান, লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থ, কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। এক রিপোর্টে বলা হয়েছে, গত মঙ্গলবারই প্রতিটি দলের অধিনায়কদের জানিয়ে দেওয়া হয়েছিল BCCI যে বার্তা ফ্র্যাঞ্চাইজ়িগুলিকে পাঠিয়েছে, সেখানে জানানো হয়েছে— জাভাগল শ্রীনাথ এবং নীতিন মেনন অধিনায়কদের উদ্দেশে বক্তব্য রাখবেন। এই বৈঠক ২৫ মার্চ বিকেল ৪টা ৩০ থেকে ৬টা পর্যন্ত হবে।

advertisement

advertisement

কী বিষয়ে আলোচনা হল এই বৈঠকে?

BCCI সব দলের অধিনায়কদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করছে। এই বৈঠকেই নতুন নিয়মগুলি বিস্তারিত ভাবে বুঝিয়ে দেওয়া হবে এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হবে। কিছুদিন আগেই ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে সরব হয়েছিলেন অক্ষর প্যাটেল। এই ধরনের নিয়ম পরিবর্তনের বিষয়েও আলোচনা হওয়ার কথা এই বৈঠকে।

advertisement

জানা গিয়েছে, গত মরশুমে বল পরিবর্তন নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। তাই এবার বোর্ড চাইছে সব দল যেন স্পষ্ট ভাবে জানে কখন তারা আম্পায়ারের কাছে বল বদলের আবেদন করতে পারবে।

সেরা ভিডিও

আরও দেখুন
লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা 'অস্ত্র'! জুন মাস থেকে মহিলারা কত টাকা পাবেন মাসে? বিরাট ঘোষণা শুভেন্দুর
আরও দেখুন

আরও বেশ কিছু বিষয়ে স্পষ্ট নির্দেশিকা জারি করার উদ্দেশেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2026 : আইপিএলের আগে জরুরি বৈঠক ডাকল বিসিসিআই! সব দলের ক্যাপ্টেন হাজির, বিতর্কিত নিয়ম কি বদলাবে আজ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল