সোফি শাইন আদতে আয়ারল্যান্ডের বাসিন্দা এবং একজন সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব যাঁর ইনস্টাগ্রামে ৩৪৮,০০০ এরও বেশি ফলোয়ার রয়েছেন। তিনি সোশ্যাল প্ল্যাটফর্মে জীবনধারা এবং ভ্রমণ সম্পর্কিত পোস্ট শেয়ার করেন, যেখানে তাঁর ফিডে শিখরের সঙ্গে বেশ কয়েকটি ছবি রয়েছে। শোনা যায়, ‘দ্য ওয়ান স্পোর্টস’-এর প্রধান অপারেটিং অফিসার এবং শিখর ধাওয়ান ফাউন্ডেশনেরও প্রধান তিনি। তিনি লিমেরিক ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং তারপরে ক্যাসলরয় কলেজে মার্কেটিং এবং ম্যানেজমেন্টে তার পড়াশোনা সম্পন্ন করেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নর্দার্ন ট্রাস্ট কর্পোরেশনের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্টের ভূমিকা পালন করেছেন।
advertisement
ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শিখরের বিয়ের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ” মেরে ইয়ার কি শাদি হ্যায় ❤️”
প্রসঙ্গত চল্লিশোর্ধ্ব শিখর ধাওয়ান দ্বিতীয় বার বাঁধা পড়লেন সাতপাকে। এর আগে তিনি পেশাদার মুষ্টিযোদ্ধা আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। জোরাবর তাঁদের একমাত্র সন্তান। আট বছর বিবাহবন্ধনে আবদ্ধ থাকার পর ২০২৩ সালের অক্টোবরে তাঁরা আলাদা হয়ে যান।
আরও পড়ুন : আপনি রগচটা, বদমেজাজি? কথায় কথায় চরম রেগে যান? চটজলদি রাগ কমান, রইল সহজ টিপস
সংবাদ সংস্থায় এক সাক্ষাৎকারে শিখর ছেলে জোরাবরের সঙ্গে তাঁর সম্পর্কের কথা বলেন। তাঁর আক্ষেপ ছিল গত এক বছর তিনি ছেলের সঙ্গে কথা বলেননি। সন্তানকে দেখতে পাননি প্রায় দু’ বছর। তিনি স্বীকার করেন যে এই পর্ব কঠিন, তবে তিনি বলেন যে এই ঘটনার মাধ্যমে বাঁচতে শেখা যায়।
প্রসঙ্গত ২০২৪ সালের অগাস্টে, শিখর ধাওয়ান সকল রকমের ক্রিকেট থেকে অবসর নেন। ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের শিরোপা জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেখানে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
