অধিনায়ক হরমনপ্রীত সিং এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন৷ এদিন ভাইস প্রেসিডেন্ট স্মৃতি মন্ধানা ৫৫ বলে ৮২ রানের দারুণ ইনিংস খেলেন৷ জেমিমা রডরিগেজ একটি ধৈর্য্যশীল অর্ধশতরান করেন৷ তাঁদের ব্যাটে ভর দিয়ে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ রান করে টিম ইন্ডিয়া৷
advertisement
শ্রেয়াঙ্ক পাওয়ার প্লে-তে শুরুতেই বল হাতে আঘাত করে৷ জর্জিয়া ভল এবং এলিসা পেরিকে তুলে নেন৷ চারানিও বড় ধাক্কা দেন বল হাতে৷ ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই লিচফিল্ড আউট হয়ে যান৷ অ্যাশ গার্ডেনার ফিরে যান রডরিগেজের দুরন্ত ক্যাচে৷ অস্ট্রেলিয়া নিজেদের দেশের মাঠে ২০১৭ সালের পর প্রথম দ্বিপাক্ষিক সিরিজ হারল৷
আর অস্ট্রেলিয়াকে এভাবে মাটি ধরাতে পারল ভারতীয় মহিলা ক্রিকেট দল৷ আয়োজক দলের কাছে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিতেছিল টিম ইন্ডিয়া৷ তিন ম্যাচের সিরিজে একটিই ম্যাচ হারে ভারত- কিন্তু তারপর অস্ট্রেলিয়ার মাটিতেই অস্ট্রেলিয়াকে পুঁতে দিল ভারতীয় মেয়েরা৷
এরপর মালটি ফরম্যাট সিরিজে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ এবং একটি টেস্ট ম্যাচ খেলবে৷ এদিন টিম ম্যানেজমেন্ট টি টোয়েন্টি ম্যাচে শ্রেয়াঙ্ককে ফিরিয়ে আনে কান্তি গৌড়ের বদলে৷
