এদিন ম্যাচ শুরুর মাত্র ৪ মিনিটে গোল করে দিল্লিকে এগিয়ে দেন অগাস্টিন। তবে এই অগ্রগতি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দিল্লি। তিন মিনিটের মধ্যে ইস্টবেঙ্গলের হয়ে গোল শোধ করেন ইস্টবেঙ্গল।
তারপরেই মাঠ জুরে শুরু হয় লাল-হলুদের ঝড়। ম্যাচের মাত্র ১২ মিনিটে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ইজেজারি। তারপরে আর ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি দিল্লি। ৪০ মিনিটে দ্বিতীয় গোল করে ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে এগিয়ে দেন লাল-হলুদের স্ট্রাইকার ইজাজেরি। প্রথমার্ধ্বে ৩-১ গোলে এগিয়ে থাকার পরে ইস্টবেঙ্গল যে এই ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে ফিরবে তা নিয়ে আশ্বস্ত হয়েছিলেন সমর্থকরা।
advertisement
আরও পড়ুন: শুধু আইপিএল নয়, এবার ব্রিটেনের লিগ থেকেও বাদ পড়তে পারেন পাক ক্রিকেটাররা! প্রবল চাপে PCB
দ্বিতীয়ার্ধ্বে অনেক চেষ্টা করেও গোলমুখ খুলতে পারছিল না ইস্টবেঙ্গল। ইনজিউরি টাইমের একদম শেষ মুহূর্তে মিগুয়েল গোল করে দিল্লির কফিনে শেষ পেরেক পোতেন। এই জয়ের সুবাদে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আইএসএলের শীর্ষে লাল-হলুদ। যদিও আইএসএলের এখনও অনেক বাকি, প্রতিটি দল ১৩টি ম্যাচ খেলবে। তবে এবার শুরুটা ইস্টবেঙ্গলের যেমন হয়েছে, এই দৌড় টানা কতদিন চলে সেটাই দেখার।
