TRENDING:

East Bardhaman News: শারীরিক বাধা তুড়ি মেরে ওড়ালেন একদল যুবক, মাঠে তান্ডব দেখে লোম খাড়া হয়ে যাবে! সুপারহিট ফিট ইন্ডিয়া টুর্নামেন্ট

Last Updated:

East Bardhaman News: শারীরিক প্রতিবন্ধকতা যে বাধা হতে পারে না, তা আরও একবার প্রমাণ করে দিলেন একদল তরুণ ক্রিকেটার। মাঠে গতির ঝড় তুলল প্রমীলা বাহিনী। প্রতিভাবান মহিলা খেলোয়াড়দের এক ছাদের তলায় আনতে বড় প্রয়াস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গাংপুর, বর্ধমান, সায়নী সরকার: শারীরিক প্রতিবন্ধকতা যে বাধা হতে পারে না, তা আরও একবার প্রমাণ করে দিলেন একদল তরুণ ক্রিকেটার। একই সঙ্গে সবুজ মাঠে গতির ঝড় তুললেন প্রমীলা বাহিনীও। প্যারা অ্যাথলেট ক্রিকেটার, মহিলা ক্রিকেটার ও মহিলা ফুটবলারদের উৎসাহিত করতেই এক অনন্য উদ্যোগ পূর্ব বর্ধমানে। বর্ধমানের ভিনসেন্ট এরিনা স্পোর্টস টার্ফে অনুষ্ঠিত হয় একটি বিশেষ টুর্নামেন্ট।
advertisement

এই ধরনের উদ্যোগের ফলে প্যারা অ্যাথলেটিক ক্রিকেটাররা আরও এগিয়ে যেতে পারবে বলে আশাবাদী খেলোয়াড়রা। প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান মহিলা খেলোয়াড়দের এক ছাদের তলায় আনতে এবং বিশেষভাবে সক্ষম অ্যাথলেটদের জন্য উপযুক্ত মঞ্চ তৈরি করতে পূর্ব বর্ধমানে আয়োজন করা হল ফিট ইন্ডিয়া সমর্থ পাড়া ক্রিকেট ও মহিলা টুর্নামেন্ট “রাইজিং বিয়ন্ড বাউন্ডারিজ”। যেখান চারটি করে টিম অংশগ্রহণ করছে প্রতিটি বিভাগে।

advertisement

আরও পড়ুন: সবজি নষ্ট হয়ে যাওয়ার দিন এবার অতীত, ভাগ্য খুলে যাবে চাষিদের! জেলার নয়া উদ্যোগে আসবে লক্ষ লক্ষ টাকা

চারটি মহিলা ফুটবল টিম, চারটি মহিলা খোখো টিম অংশগ্রহণ করে ও চারটি প্যারা অ্যাটলিটস ক্রিকেট টিম খেলায় অংশগ্রহণ করে। আয়োজকদের মতে, প্রত্যন্ত এলাকার মহিলারা এবং বিশেষভাবে সক্ষম খেলোয়াড়রা প্রায়ই পরিকাঠামো ও সুযোগের অভাবে পিছিয়ে পড়েন। অনেক ক্ষেত্রে প্রতিভা থাকলেও সামাজিক বাধা বা সঠিক তথ্যের অভাবে তাঁরা এগোতে পারেন না।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
শারীরিক বাধা তুড়ি মেরে ওড়ালেন একদল যুবক, মাঠে তান্ডব দেখে লোম খাড়া হয়ে যাবে
আরও দেখুন

পাশাপাশি বিভিন্ন সময় বিশেষভাবে সক্ষমরা ভাল খেললেও সেই অর্থে সুযোগ দেওয়া হয় না, তাদের জন্য আলাদা করে খেলার ব্যবস্থা থাকে। তাই এই বিষয়ে সকলকে অবগত করতে ও খেলোয়াড়দের সুযোগ দিতে এই বিশেষ আয়োজন। দিনশেষে এই টুর্নামেন্ট কেবল হার-জিতের লড়াইয়ে সীমাবদ্ধ নয়, হয়ে উঠেছে প্যারা অ্যাথলেট ক্রিকেটার ও মহিলা খেলোয়াড়দের জন্য আগামীর স্বপ্ন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
East Bardhaman News: শারীরিক বাধা তুড়ি মেরে ওড়ালেন একদল যুবক, মাঠে তান্ডব দেখে লোম খাড়া হয়ে যাবে! সুপারহিট ফিট ইন্ডিয়া টুর্নামেন্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল