TRENDING:

Ind vs Eng : ‘মোদিজি আনলাকি’! টি২০ বিশ্বকাপ ফাইনাল আহমেদাবাদের বদলে মুম্বইয়ে আয়োজনের দাবি কংগ্রেস নেতার

Last Updated:

Ind vs Eng : কংগ্রেসের প্রবীণ নেতা এবং রাজ্যসভার সাংসদ হুসেন দালওয়াই দাবি করলেন, টি-২০ বিশ্বকাপ ফাইনাল যেন মুম্বইতে আয়োজন করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : সাম্প্রতিক সময় বারবার দেখা গিয়েছে, যে কোনও বড় টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচ বা ফাইনাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই আয়োজিত হয়েছে। সেখানেই ভারতীয় দল ওডিআই বিশ্বকাপ ফাইনাল হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে। এবার টি-২০ বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে ভারতীয় দল ওই মাঠেই দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল।
কংগ্রেস নেতার দাবি
কংগ্রেস নেতার দাবি
advertisement

ভারত সেই ম্যাচ হারার পর অনেকেই সোশ্যাল মিডিয়ায় আজব এক দাবি তুলেছিলেন। অনেকে বলছিলেন, নরেন্দ্র মোদি স্টেডিয়াম ভারতীয় দলের জন্য পয়া নয়। ওখানে খেলা হওয়া মানে ভারতকে হারতে হবে! এবার সেই একই সুরে সুর মেলালেন কংগ্রেসের প্রবীণ নেতা।

এবার টি-২০ বিশ্বকাপে ভারত ও ইংল্যান্ডের সেমিফাইনালের আগে কংগ্রেসের প্রবীণ নেতা এবং রাজ্যসভার সাংসদ হুসেন দালওয়াই। তিনি বুধবার প্রস্তাব দেন, টুর্নামেন্টের ফাইনাল আহমেদাবাদের বদলে মুম্বইয়ে আয়োজন করা উচিত।

advertisement

দালওয়াই বলেছেন, মুম্বই হল ক্রিকেটের “আসল ঘর” এবং এই শহরেরই ফাইনাল ম্যাচ আয়োজনের অধিকার থাকা উচিত। তিনি বলেন, “আহমেদাবাদে ফাইনাল করার পরিকল্পনা করা হচ্ছে। ওখানে সেমিফাইনাল হোক, আর ফাইনালটা মুম্বইয়ে আয়োজন করা হোক।”

আরও পড়ুন- অর্জুন তেন্ডুলকরের হবু বউ কে? সানিয়া চান্দোকের পরিচয় অবাক করে দিতে পারে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ময়নার এক যুবক আটকে কুয়েতে, প্রশাসনের কাছে কাতর আবেদন মায়ের! কবে ফিরবে ছেলে?
আরও দেখুন

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে এই কংগ্রেস নেতা আরও বলেন, “মোদিজি দুর্ভাগা। আমরা একবার ওখানে হেরেছি, আবার কি সেই অভিজ্ঞতা পুনরাবৃত্তি করা দরকার?” এদিকে, গুরুত্বপূর্ণ সেমিফাইনালে ভারত আগামীকাল ইংল্যান্ডের মুখোমুখি হবে। দেশজুড়ে সমর্থকেরা এই হাই-ভোল্টেজ ম্যাচকে ঘিরে উন্মুখ হয়ে রয়েছেন। তার মধ্য়ে কংগ্রেস নেতার এমন দাবি হইচই ফেলেছে। সেমিফাইনালের লড়াইয়ের আগে ফের সোশ্যাল মিডিয়া এই নিয়ে আলোচনায় ব্যস্ত।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Eng : ‘মোদিজি আনলাকি’! টি২০ বিশ্বকাপ ফাইনাল আহমেদাবাদের বদলে মুম্বইয়ে আয়োজনের দাবি কংগ্রেস নেতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল