advertisement

Bangla News: ময়নার এক যুবক আটকে কুয়েতে, প্রশাসনের কাছে কাতর আবেদন মায়ের! কবে ফিরবে ছেলে?

Last Updated:

Bangla News: ইরান ও ইজরায়েলের সংঘাতের আঁচ লেগেছে কুয়েতেও। সেখানেই আটকে বাংলার এক ছেলে। আর তাতেই উদ্বেগে এক মা। 

+
ছেলের

ছেলের চিন্তায় উদ্বিগ্ন মা

ময়না, সৈকত শী: ময়নার এক যুবক কুয়েতে হোটেল ম্যানেজমেন্টে কাজ করে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কুয়েতেও বোমা বর্ষণ হচ্ছে। ফলে উদ্বেগে তার পরিবার। চিন্তিত তার মা। ময়না থেকে কুয়েত ভৌগোলিক দূরত্ব কয়েক হাজার মাইলের হলেও, বর্তমান মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে সেই দূরত্ব যেন নিমেষেই ঘুচে গেছে। মধ্যপ্রাচ্যের আকাশজুড়ে এখন যুদ্ধের কাল মেঘ। গোলাবারুদের গন্ধে ঘন হচ্ছে বাতাস। মুহুর মুহুর বাজছে সাইরেন। ইরান ও ইসরায়েলের সংঘাতের আঁচ এবার এসে লেগেছে কুয়েতেও। আর তাতেই উদ্বেগে এক মা।
টিভির পর্দায় যুদ্ধের ঝলসানি আর কান ফাটান শব্দে কেঁপে উঠছেন তিনি। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের সংঘাত যে ভয়াবহ মোড় নিয়েছে, তার আঁচ এসে পড়েছে কুয়েতেও। আর সেখানেই জীবিকার তাগিদে পড়ে রয়েছেন ছেলে সুশোভন মাইতি ভিটেমাটি ছেড়ে সুদূর মরুদেশে বছর চারেক আগে অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে কুয়েতের এক সংস্থায় শ্রমিকের কাজে গিয়েছিলেন সুশোভন। প্রথম কয়েক বছর সব ঠিকঠাকই ছিল। মাস গেলে ছেলের পাঠান টাকায় বাড়ির ভোল বদলেছে, কিন্তু শেষ কয়েকদিন ধরে পরিস্থিতি পাল্টে দিয়েছে সব হিসেব। গাজা ও লেবাননের সীমানা ছাড়িয়ে যুদ্ধের আগুন এখন গ্রাস করতে চাইছে গোটা মধ্যপ্রাচ্যকে। কুয়েত সীমান্তবর্তী এলাকায় বোমাবর্ষণের খবর পেতেই উদ্বেগের পারদ চড়েছে ময়নার এই সাধারণ পরিবারে।
advertisement
advertisement
সুশোভন মাইতির মা অশ্রুকণা মাইতি বলেন “ছেলের সঙ্গে ফোনে কথা হয়েছিল চারদিন আগে। ও বলল হোটেলের মধ্যে আটকে আছে, বাইরে বেরোনো মানা। কিন্তু টিভির খবরে যখন দেখছি চারদিকে মিসাইল পড়ছে, তখন কি আর মা হয়ে স্থির থাকা যায়! সরকারের কাছে আমার কাতর আবেদন আটকে পড়া আমার ছেলে সহ সমস্ত ভারতীয়কে যেন সুস্থভাবে বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করে। টিভির খবর দেখে নিজেদের স্থির রাখা যাচ্ছে না।
advertisement
শুধু অশ্রুকণা মাইতি নয় নন, ময়নার ওই এলাকায় আরও কয়েকজনের পরিজন কুয়েত ও কাতার সংলগ্ন এলাকায় কাজ করেন। এলাকা জুড়ে এখন একটাই আলোচনা যুদ্ধ থামবে কবে! আপাতত টিভি ও ফোনের স্ক্রিনে যুদ্ধের পরিস্থিতির ওপর চোখ রাখছে অশ্রুকণা মাইতি। ছেলের একটা মেসেজ বা ভিডিও কলের অপেক্ষায় দিন কাটছে ময়নার এই পরিবারের। যুদ্ধের হুঙ্কার আর বারুদের গন্ধে ভরা মধ্যপ্রাচ্যের আকাশ থেকে কবে শান্তির খবর আসবে, সেই আশাতেই প্রহর গুনছে পূর্ব মেদিনীপুরের ময়নার বাসিন্দা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
Bangla News: ময়নার এক যুবক আটকে কুয়েতে, প্রশাসনের কাছে কাতর আবেদন মায়ের! কবে ফিরবে ছেলে?
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement