advertisement

Nadia Accident: হঠাৎ হৃদরোগে আক্রান্ত চালক, নদিয়ায় ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস! চারিদিকে র*ক্ত, গোঙানি....আহত অনেকে

Last Updated:

Nadia Accident: বাস চালাতে-চালাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলেন বাস চালক। ভয়াবহ দুর্ঘটনায় পড়ল বাস। আহত ১৫ জন।

ভয়াবহ দুর্ঘটনা নদিয়ায় (প্রতীকী চিত্র)
ভয়াবহ দুর্ঘটনা নদিয়ায় (প্রতীকী চিত্র)
সমীর রুদ্র, নদিয়া: হঠাৎই চালক হৃদরোগে আক্রান্ত হওয়ায় দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বাস, আহত হলেন প্রায় ১৫ জন যাত্রী। বুধবার বিকালে ঘটনাটি ঘটেছে কালীগঞ্জের দেবগ্রাম- কাটোয়া ঘাট রাজ্যে সড়কের ছোট ইটনা মোড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাটোয়ার একটি মন্দির থেকে ওই যাত্রীবাহী বাসে চেপে ফিরছিলেন প্রায় ৫০ জন পূণ্যার্থী।
ছোট ইটনা মোড়ে আসতেই বাস চালক হৃদরোগে আক্রান্ত হয়ে জ্ঞান হারান। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাকা রাস্তা থেকে পাশের মাটির রাস্তায় নেমে পড়ে। হঠাৎ গতি কমে যাওয়ায় প্রায় ১৫ জন যাত্রী গুরুতর জখম হন। স্থানীয় লোকজন বাস চালক সহ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
advertisement
advertisement
এদিকে, ১৬ নম্বর জাতীয় সড়কের বেলদা বাইপাস সংলগ্ন ইসকন মন্দিরের কাছে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল এলাকা। বুধবার দুপুরে একটি বিটুমিন বোঝাই ট্যাঙ্কারে আচমকাই আগুন লেগে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। দাহ্য বস্তু থাকায় মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা গোটা ট্যাঙ্কারটিকে গ্রাস করে নেয়। খবর পেয়ে খড়গপুর থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, দিন কয়েক আগে একটি বালি বোঝাই ট্রাক্টরের সঙ্গে এই ট্যাঙ্কারটির সংঘর্ষ হয়েছিল। সেই দুর্ঘটনার পর থেকেই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্যাঙ্কারটিতে মেরামতির কাজ চলছিল। বুধবার কাজ চলাকালীন হঠাৎই সেটিতে আগুন ধরে যায়।
advertisement
অপরদিকে, বরযাত্রী বোঝাই বাসে আগুন। অল্পের জন্য রক্ষা বরযাত্রীদের। বর্ধমানের বীরপুর থেকে জয়নগর যাবার পথে ঘটনাটি ঘটে।
১৯ নং জাতীয় সড়কে শক্তিগড়ের জোৎরাম এলাকার ঘটনা। দমকলের একটা ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যান্ত্রিক গোলযোগ থেকেই দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিক অনুমান পুলিশের।
ঘটনাস্থলে শক্তিগড় থানার পুলিশ। চালকের দাবি, বরযাত্রীদের নিয়ে বর্ধমানের বীরপুর থেকে জয়নগর যাবার পথে শক্তিগড়ের জোৎরামে হঠাৎ করেই বাসে আগুন লেগে যায়। এক বাইক চালক জানায়, বাসে আগুন লাগার কথা। তৎপরতার সঙ্গে বাস যাত্রীদের নামিয়ে আনার পরই দাউদাউ করে বাসে আগুন জ্বলে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। দমকলের একটি ইঞ্জিন এসে নিয়ন্ত্রণে আনে আগুন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/নদিয়া/
Nadia Accident: হঠাৎ হৃদরোগে আক্রান্ত চালক, নদিয়ায় ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস! চারিদিকে র*ক্ত, গোঙানি....আহত অনেকে
Next Article
advertisement
Iran Israel America War Update: ৮ তারিখ বিয়ে, কবে ফিরবেন সারথী? যুদ্ধের জেরে অনিশ্চিত ডোমজুড়ের যুবকের বিয়ে
৮ তারিখ বিয়ে, কবে ফিরবেন সারথী? যুদ্ধের জেরে অনিশ্চিত ডোমজুড়ের যুবকের বিয়ে
  • যুদ্ধের জেরে অনিশ্চিত বাঙালি যুবকের বিয়ে৷ পরিস্থিতি যা, এখন ছেলের চারহাত এক হওয়ার থেকেও বাড়ির ছেলে যাতে সুস্থ ভাবে বাড়িতে ফিরতে পারেন, সেই প্রার্থনাই করছে হাওড়ার ডোমজুড়ের মুখোপাধ্যায় পরিবার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement