advertisement

Arjun Tendulkar : সচিন তেন্ডুলকরের বাড়িতে বিয়ের সানাই! অর্জুনের হবু বউ কে? সানিয়া চান্দোকের পরিচয় অবাক করে দিতে পারে

Last Updated:

Arjun Tendulkar : সানিয়া চন্দোক, যাঁর সঙ্গে অর্জুন তেন্ডুলকরের বিয়ে হতে চলেছে তাঁর পরিচয় কী!

News18
News18
মুম্বই : ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকরের বাড়িতে বিয়ের সানাই। তাঁর ছেলে অর্জুন তেন্ডুলকর বাগদান হয়ে গিয়েছিল আগেই। এবার প্রাক বিয়ে অনুষ্ঠান পর্বের শুরু। এই মুহূর্তে তাঁর পরিবার আবারও শিরোনামে। অর্জুন তেন্ডুলকার তাঁর শৈশবের বন্ধু সানিয়া চন্দোক-এর সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। একে অপরকে আংটি পরিয়ে তাঁরা নিজেদের সম্পর্ককে এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন।
কে এই সানিয়া চন্দোক? তিনি কতটা পড়াশোনা করেছেন? তিনি কী করেন? অর্জুনের তুলনায় তিনি কতটা শিক্ষিত? সমস্ত প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
সানিয়া মুম্বইয়ের একজন বিখ্যাত ব্যবসায়ী পরিবারের মেয়ে। তিনি Graviss Group-এর একজন। InterContinental Hotel, Baskin Robbins এবং Brooklyn Creamery-এর মতো বড় ব্র্যান্ড চালায় তারা। তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স (LSE) থেকে বিজনেস ম্যানেজমেন্টে গ্র্যাজুয়েট। পাশাপাশি, তিনি একজন পোষ্যপ্রেমী এবং Mr. Paws Pet Spa & Store নামে একটি পেট কেয়ার কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা। তিনি Veterinary Technician হিসেবে প্রশিক্ষিত।
advertisement
advertisement
তাঁর শিক্ষাগত যোগ্যতা- LSE থেকে বিজনেস ম্যানেজমেন্ট স্নাতক। এর আগে তাঁদের বাগদানের অনুষ্ঠান ছিল একেবারেই ব্যক্তিগত। সেখানে শুধুমাত্র দুই পরিবারের লোক ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। তাঁরা বহু বছর ধরে বন্ধু ছিলেন এবং এখন সম্পর্ককে পরিণতির দিকে এগিয়ে নিচ্ছেন।
আরও পড়ুন- কোন দুই দেশ যাবে টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে? হয়ে গেল বড় ভবিষ্য়দ্বাণী!
সানিয়া চন্দোক মুম্বাইয়ের এক অত্যন্ত প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের কন্যা। তিনি হলেন রবি ঘাই-এর নাতনি এবং খুব শিগগিরই সচিন তেন্ডুলকার-এর পরিবারের বউ হতে চলেছেন।ঘাই পরিবার ইন্টারকন্টিনেন্টাল মেরিন ড্রাইভ হোটেল-এর মালিক। জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড ‘বাসকিন রবিনস’ (Baskin Robbins)-এরও অংশীদার। এছাড়াও, তারা পরিচালনা করে Graviss Goods & Food-এর মতো বড় কোম্পানি, যা হসপিটালিটি ও ফুড ইন্ডাস্ট্রিতে সুপরিচিত।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Arjun Tendulkar : সচিন তেন্ডুলকরের বাড়িতে বিয়ের সানাই! অর্জুনের হবু বউ কে? সানিয়া চান্দোকের পরিচয় অবাক করে দিতে পারে
Next Article
advertisement
Iran Israel America War Update: ৮ তারিখ বিয়ে, কবে ফিরবেন সারথী? যুদ্ধের জেরে অনিশ্চিত ডোমজুড়ের যুবকের বিয়ে
৮ তারিখ বিয়ে, কবে ফিরবেন সারথী? যুদ্ধের জেরে অনিশ্চিত ডোমজুড়ের যুবকের বিয়ে
  • যুদ্ধের জেরে অনিশ্চিত বাঙালি যুবকের বিয়ে৷ পরিস্থিতি যা, এখন ছেলের চারহাত এক হওয়ার থেকেও বাড়ির ছেলে যাতে সুস্থ ভাবে বাড়িতে ফিরতে পারেন, সেই প্রার্থনাই করছে হাওড়ার ডোমজুড়ের মুখোপাধ্যায় পরিবার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement