TRENDING:

Team India Victory Celebration: টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস়া! তেরঙা হাতে রাস্তায় অঢেল মানুষ, বাঁকুড়া দেখল অকাল দীপাবলি

Last Updated:

Bankura Team India Victory Celebration: টিম ইন্ডিয়ার বিশ্বজয়ের পর বাঁকুড়া শহরজুড়ে অভূতপূর্ব দৃশ্য। ভারতের জয় আসতেই শুরু করে রাস্তায় নেমে নাচ-গান—সব মিলিয়ে বাঁকুড়া এখন উৎসবে মাতোয়ারা। মাঝরাতেও আতশবাজির শব্দে জানান দিল আমরা আজ চ্যাম্পিয়ন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ জয় করে ইতিহাস তৈরি করল ভারত। নিজেদের দেশের মাটিতে প্রথম দল হিসেবে এই বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়তেই উল্লাসে ফেটে পড়ল গোটা দেশ। তার ব্যতিক্রম নয় বাঁকুড়াও। ভারত বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বাঁকুড়া শহরের বিভিন্ন প্রান্তে শুরু হয় উৎসবের আবহ। রাত বাড়লেও শহরের রাস্তায় নেমে পড়েন মানুষ, শুরু হয় বিজয় উল্লাস। আতশবাজির রঙিন আলোয় আলোকিত হয়ে ওঠে শহরের আকাশ, যেন অকাল দীপাবলির আবহ তৈরি হয়েছে সর্বত্র।
advertisement

শহরের বিভিন্ন মোড়, বাজার এলাকা এবং পাড়া-মহল্লায় দেখা যায় মানুষের ঢল। হাতে জাতীয় পতাকা, কারও হাতে আবার বড় বড় কাপের প্রতিরূপ নিয়ে আনন্দে মাততে দেখা যায় সাধারণ মানুষকে। ৮ থেকে ৮০—সব বয়সের মানুষই এই ঐতিহাসিক জয়ের আনন্দ ভাগ করে নিতে রাস্তায় নেমে পড়েন। অনেকেই আবার দল বেঁধে মিছিল ও পদযাত্রার মাধ্যমে ভারতীয় দলের এই সাফল্য উদ্‌যাপন করেন। ‘ভারত মাতা কি জয়’ এবং ভারতের জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে শহরের পরিবেশ।

advertisement

আরও পড়ুন: কর্তব্যে অবিচল-অনন্য অবদানের স্বীকৃতি! খড়গপুরে মর্যাদাপূর্ণ ‘রেল সেবা পুরস্কার’ প্রদান, জানুন কারা পেলেন কী কী সম্মান

উল্লাসের রেশ ছড়িয়ে পড়ে গোটা বাঁকুড়া জেলা জুড়েই। শুধু শহর নয়, জেলার বিভিন্ন গ্রামাঞ্চলেও মানুষ আতশবাজি ফাটিয়ে এবং মিষ্টি বিলিয়ে উদ্‌যাপন করেন ভারতের বিশ্বকাপ জয়। বিশেষ করে জঙ্গলমহল এলাকাতেও একই রকম উচ্ছ্বাসের ছবি ধরা পড়ে। বিভিন্ন জায়গায় দেখা যায় অতিকায় জাতীয় পতাকা নিয়ে মানুষের পদযাত্রা এবং বিজয় মিছিল। ক্রিকেটপ্রেমীদের এই আনন্দ যেন থামতেই চাইছিল না।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস়া! তেরঙা হাতে রাস্তায় অঢেল মানুষ
আরও দেখুন

রাত প্রায় ১১টা পেরিয়ে গেলেও শহরের রাস্তায় তখনও উৎসবের আমেজ। অনেকেই বলছেন, ভারতের এই ঐতিহাসিক জয় দেশের ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায়। আর সেই আনন্দেই বাঁকুড়ার মানুষও নিজেদের মতো করে উৎসবের রঙে মেতে উঠেছেন। শহর থেকে গ্রাম—সব জায়গাতেই একটাই সুর, ভারতের জয়ে গর্বিত গোটা দেশ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Team India Victory Celebration: টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস়া! তেরঙা হাতে রাস্তায় অঢেল মানুষ, বাঁকুড়া দেখল অকাল দীপাবলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল