advertisement

KKR : ২৫ কোটি টাকা জলে! অনেক হয়েছে, ক্যামেরন গ্রিনের বদলি খুঁজে নিল কেকেআর! এখন দেড় কোটির ক্রিকেটারই ভরসা

Last Updated:

Cameron Green : আইপিএলের প্রথম দুটি ম্যাচে কেকেআরের জার্সিতে সুপার ফ্লপ ক্যামেরন গ্রিন। কেকেআর তাঁকে দলে নিয়েছে ২৫ কোটি টাকায়।

টানা ব্যর্থ ক্যামেরন গ্রিন।
টানা ব্যর্থ ক্যামেরন গ্রিন।
কলকাতা : আইপিএলের শুরুতেই দেওয়ালে পিঠ ঠেকে গেছে কেকেআরের৷  তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন দল এবারে  মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে পরপর দুটি ম্যাচের দুটিতেই হার হয়েছে৷  ফলে এখনও কোনও পয়েন্ট অর্জন করতে পারেনি শাহরুখ খানের ছেলেরা৷
২৫.২০  কোটি টাকায় কিনে নেওয়া ক্যামেরন গ্রিন এখনও পর্যন্ত কোনও আশা দেখাতে পারেননি৷ প্রাক্তন তারকা সুনীল গাভাসকর তো তাঁকে কার্যত দলের বোঝা হিসেবে বলে দিয়েছেন৷ কিন্তু একদিকে বিশাল টাকার প্রত্যাশার চাপ ও অন্যদিকে সমালোচনার ঝড়ের মুখেই কি কিছুটা নরম হলেন গ্রিন?  কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ফ্যানরা খুশি হয়ে যেতে পারেন এমনই খবর সামনে এসেছে৷
advertisement
অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ইডেন গার্ডেন্সের নেটে বোলিং শুরু করেছেন। শনিবারের অনুশীলন সেশনে গ্রিন প্রায় তিন ওভার বোলিং করেন, যা তাঁর বোলিং রিহ্যাব প্রক্রিয়ার  অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে। সোমবার পঞ্জাব কিংসের বিপক্ষে আসন্ন ম্যাচে তিনি বোলিং করার জন্য ফিট থাকবেন কিনা, তা নিশ্চিত করার সময় এখনও আসেনি, তবে তাঁর বোলিংয়ে ফেরাটা তাঁকে দলের চার বিদেশির একটি জায়গা নিশ্চিত করার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে দেবে৷ যা নাইটদের টিমের কম্পোজিশনে অলআউট যেতেও সাহায্য করবে৷
advertisement
advertisement
আরও পড়ুন- গিলের ঘাড়ে ব্যান্ডেজ! আইপিএলে কি আর খেলবেন? বড় আপডেট দিল গুজরাত কোচ ও রাশিদ খান
এখন যা খবর, গ্রিনের বদলে আরেক তারকাকে তৈরি রাখছে কেকেআর। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে কী খেলবেন গ্রিন? আইপিএলের প্রথম দুই ম্যাচে গ্রিন ব্যর্থ হওয়ায় রভম্যান পাওয়েলকে তৈরি রাখছে কেকেআর। সিচুয়েশন প্র্যাকটিস করানো হচ্ছে তাঁকে। ক্রিকেটভক্তরা জানেন, রভম্যান পাওয়েল বিগ হিটার। এর এদিন অনুশীলনে তাঁকে এমন বল করা হচ্ছিল, যাতে তিনি সহজে ছক্কা না মারতে পারেন। পাওয়েল বোলিং করতে পারেন। ফলে গ্রিনের পরিবর্ত হিসেবে তিনি ঠিকঠাক হতে পারেন কেকেআরের জন্য।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
KKR : ২৫ কোটি টাকা জলে! অনেক হয়েছে, ক্যামেরন গ্রিনের বদলি খুঁজে নিল কেকেআর! এখন দেড় কোটির ক্রিকেটারই ভরসা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement