TRENDING:

KKR Match Weather Alert: সোমবার কেমন থাকবে কলকাতার ওয়েদার, ধেয়ে আসবে ঝড়-বৃষ্টি, ভেস্তে যাবে কেকেআর বনাম পঞ্জাব ম্যাচ

Last Updated:
KKR vs PBKS Weather Update: কেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচে আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন
advertisement
1/6
সোমবার কেমন থাকবে কলকাতার ওয়েদার, ধেয়ে আসবে ঝড়-বৃষ্টি, ভেস্তে যাবে KKR vs PBKS ম্যাচ
KKR Match Weather Alert: দুটি ম্যাচের দুটিতেই হার৷ আর সব কিছু মিলিয়ে আইপিএল পয়েন্ট টেবলের শেষের আগের ঘরে এই মুহূর্তে ঠাঁই কেকেআরের৷ এর মধ্যে কেকেআর ম্যাচের আগে ওয়েদার আপডেট ভয় ধরাচ্ছে কেকেআর ফ্যানদের৷
advertisement
2/6
এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় ঝড়-ঝঞ্ঝার দাপট৷  পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। অন্যদিকে সোম মঙ্গলবার নাগাদ ঘূর্ণাবর্ত ও অক্ষরেখা তৈরি হওয়ার সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তার আগেই স্থানীয়ভাবে তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঘোর দুর্যোগের সম্ভাবনা৷
advertisement
3/6
অ্যাকুওয়েদারের ওয়েদার আপডেট অনুসারে সোমবার বিকেল-সন্ধ্যার দিকে থান্ডার শাওয়ার হওয়ার সম্ভবনা রয়েছে৷ ৫৭ শতাংশ সম্ভাবনা রয়েছে ঝড়-বৃষ্টির৷ Photo Courtesy- Accuweather
advertisement
4/6
দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। আলিপুর আবহাওয়া দফতরের সর্তকতা।
advertisement
5/6
দক্ষিণবঙ্গের কলকাতা সহ একাধিক জেলায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার তার পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা গতিতে হু হু করে দাঁড়িয়ে৷ সক্রিয় মৌসুমী অক্ষরেখা পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে৷ এরই জেরে ঝড় বৃষ্টি হচ্ছে৷
advertisement
6/6
এদিকে আইপিএলের ম্যাচ বৃষ্টি অত্যধিক মাত্রায় হলে তাহলে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে৷ কিন্তু যদি অল্প মাত্রায় বৃষ্টি হয় তাহলে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে কেকেআরকে নিজেদের ভাগ্য পরীক্ষা করতে হবে৷ তবে বৃষ্টি হলে ফিল্ডিং ও বোলিংয়ের ক্ষেত্রে কিছু প্রভাব পড়তে পারে৷
বাংলা খবর/ছবি/খেলা/
KKR Match Weather Alert: সোমবার কেমন থাকবে কলকাতার ওয়েদার, ধেয়ে আসবে ঝড়-বৃষ্টি, ভেস্তে যাবে কেকেআর বনাম পঞ্জাব ম্যাচ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল