TRENDING:

LSG vs SRH: হায়দরাবাদের মান বাঁচালেন ক্লাসেন ও রেড্ডি! প্রথম জয় পেতে লখনউয়ের টার্গেট ১৫৭

Last Updated:

LSG vs SRH: শেষ ম্যাচ কেকেআরের বিরুদ্ধে জিতলেও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মুখ থুবরে পড়ল সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং লাইন। হেনরিক ক্লাসেন ও নীতিশ কুমার রেড্ডি লড়াকু ইনিংস না খেললে সম্মানজনক স্কোরে পৌছতে পারত না অরেঞ্জ আর্মি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শেষ ম্যাচ কেকেআরের বিরুদ্ধে জিতলেও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মুখ থুবরে পড়ল সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং লাইন। হেনরিক ক্লাসেন ও নীতিশ কুমার রেড্ডি লড়াকু ইনিংস না খেললে সম্মানজনক স্কোরে পৌছতে পারত না অরেঞ্জ আর্মি। ক্লাসেন ৬২ ও রেড্ডি ৫৬ রান করেন। এলএসজির বোলিংয়ে এদিন দারুণ ছন্দে ছিলেন মহম্মদ শামি, প্রিন্স যাদব ও আভেস খানরা।
এলএসজি বনাম এসআরএইচ
এলএসজি বনাম এসআরএইচ
advertisement

ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়ান্টস। শুরুতেই আগুন ঝরানো স্পেল করেন মহম্মদ শামি। ট্রেভিস হেড ও অভিষেক শর্মার মত ভয়ঙ্কর ব্যাটারদের পরপর ওভারে শিকার করেন শামি। এরপর প্রিন্স যাদব ইশান কিশান ও দীগ্বেশ রাঠি লিয়াম লিভিংস্টোনকে সাজঘরে ফেরত পাঠান। একটা সময় ২৬ রানে ৪ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ।

advertisement

এরপর পর চাপের মধ্যে ইনিংসের রাশ ধরেন হেনরিক ক্লাসেন ও নীতিশ কুমার রেড্ডি। প্রথমে ঠান্ডা মাথায় ব্যাটিং করলেও সেট হতেই একের পর এক চোখ ধাঁধানো শট খেলেন। এই জুটিতে ভর করেই ঘুড়ে দাঁড়ায় হায়দরাবাদ। হাফ সেঞ্চুরি করেন দুই তারকা ব্যাটার। ১১৬ রানের পার্টনারশিপ গড়লে দলকে কিছুটা লড়াই করার মত জায়গায় পৌছে দেন ক্লাসেন ও রেড্ডি জুটি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ট্রেনিং সেন্টারে পচা খাবার দেওয়ার অভিযোগ! কর্মীরা খাবার ফেলে দিলেন সব
আরও দেখুন

শেষে দিকে আরও দ্রুত রান তুলতে গিয়ে আউট হন রেড্ডি ও ক্লাসেন। ৪১ বলে ৬২ করেন প্রোটিয়া তারকা, ৩৩ বলে ৫৬ রানের ইনিংস খেলেন নীতিশ কুমার রেড্ডি। শেষের দিকে আর সেভাবে রান ওঠেনি হায়দরাবাদের। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রান করে সানরাইজার্স হায়দরাবাদ।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
LSG vs SRH: হায়দরাবাদের মান বাঁচালেন ক্লাসেন ও রেড্ডি! প্রথম জয় পেতে লখনউয়ের টার্গেট ১৫৭
Open in App
হোম
খবর
ফটো
লোকাল