TRENDING:

Travel Destination : পাথরের খাঁজে গভীর খাদ ও নীল জলশয় , ঘুরে যান পুরুলিয়ার এই জায়গা!

Last Updated:

এই শীতে পুরুলিয়া যাওয়ার প্ল্যান করছেন , তবে তালিকায় অবশ্যই রাখুন এই জায়গাটিকে‌!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া : প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ পুরুলিয়া জেলা। ছয় ঋতুতে ছয় রকম প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় এই জেলায়। শহুরে কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির কোলে স্নিগ্ধ বাতাসের টানে সারা বছরই ভ্রমণ পিপাসু মানুষছুটে আসেন পুরুলিয়া জেলায়। সুন্দরী অযোধ্যার অন্যতম টুরিস্ট স্পট হল মার্বেল লেক। এই মার্বেললেক সম্পূর্ণভবেপ্রকৃতির দান। এর রূপ দেখে অনেকেই তুলনা করছেন আমেরিকা-কানাডা সীমান্তের ‘গ্র্যান্ড ক্যানিয়ন’-এর সঙ্গে৷ তবে আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়ন-এর মত এত দীর্ঘ , বিস্তৃত গভীর না হলেও এ যেন তারই ক্ষুদ্র সংস্করণ৷ প্রাকৃতিকভাবে তৈরি হওয়া এই লেক পুরুলিয়ার পর্যটন মানচিত্রে ভীষণই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
advertisement

এ বিষয়ে পর্যটকরা বলেন , অযোধ্যা পাহাড়ের এই মার্বেল লেক ভীষণ সুন্দর একটি জায়গা। এর অপরূপ সৌন্দর্য দেখতে বহু মানুষ ভিড় জমান। তাই শীতের শুরুতে তারাও অযোধ্যা সুন্দরীর এই মার্বেল লেকের আমেজ উপভোগ করতে এসেছেন। ফটো তোলার জন্য আদর্শ জায়গা এটি।

আরও পড়ুন : শীতে যেন রূপকথাক জগৎ! ঢিল ছোড়া দূরত্বে ‘হবিট হাউজ’, কী ভাবে যাবেন জানেন

advertisement

অযোধ্যা হিলটপ থেকে বামনি ফলস যাওয়ার পথে ডান দিকে কিছুটা গেলেই পাহাড়ের কোলেদেখতে পাওয়া যায় এই জলাশয়। এই লেকের পোশাকি নাম মার্বেল লেক হলেও অনেকেই এই জলাশয়কে পাতাল ড্যাম , বা নীল ড্যম বলে থাকে।

View More

আরও পড়ুন : অযোধ্যা বেড়াতে এলে আর চিন্তা নেই , মিলবে প্রশিক্ষণপ্রাপ্ত সরকারি ট্যুর গাইড!

advertisement

এই লেক তৈরি হয়েছিল পুরুলিয়া পাম্প স্টোরেজের কারণে। পাম্প স্টোরেজের প্রোজেক্টের কাজের জন্য বিস্ফোরণ করে পাথর ভাঙতে গিয়ে সেই পাথরের খাঁজে এই লেকটি তৈরি হয়৷ গভীর খাদে নীল জলরাশি। সেই সঙ্গে পাথরের খাঁজ। তার পাশে লম্বা টানা পাহাড় ঘন সবুজ জঙ্গলে ঘেরা।

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

advertisement

যা দেখে পর্যটকদের আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নকেই মনে করিয়ে দেয়। তাই সারা বছরই এখানে ভিড় উপচে পড়ে।

সেরা ভিডিও

আরও দেখুন
চার মাসের প্রশিক্ষণেই কর্মসংস্থানের সম্ভাবনা! কাটোয়ায় মহিলাদের জন্য নতুন উদ্যোগ
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Travel Destination : পাথরের খাঁজে গভীর খাদ ও নীল জলশয় , ঘুরে যান পুরুলিয়ার এই জায়গা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল