advertisement

Purulia News :  অযোধ্যা বেড়াতে এলে আর চিন্তা নেই , মিলবে প্রশিক্ষণপ্রাপ্ত সরকারি ট্যুর গাইড!

Last Updated:

পুরুলিয়ার প্রশিক্ষণ প্রাপ্ত টুরিস্ট গাইডদের পর্যটন বিভাগের আযওতায় আনল রাজ্য। 'এক্সপেরিয়েন্স বেঙ্গলের' ট্যাগ দেওয়া হল তাদের।

+
ট্যুরিস্ট

ট্যুরিস্ট গাইডদের সরকারি স্বীকৃতি প্রদান

পুরুলিয়া : বাংলার পর্যটনে পুরুলিয়া গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে। এবার পর্যটকদের সুবিধার্থে অভিনব উদ্যোগ নিতে দেখা গেল সরকারকে। ‌উৎকর্ষ বাংলা থেকে পুরুলিয়ার প্রশিক্ষণপ্রাপ্ত টুরিস্ট গাইডদের পর্যটন বিভাগের আওতায় আনল রাজ্য। ‘এক্সপেরিয়েন্স বেঙ্গলের’ ট্যাগ দেওয়া হল তাদের। এর জন্য পুরুলিয়ার ৬৯ জন প্রশিক্ষণপ্রাপ্ত গাইডকে জ্যাকেট , টুপি ও ব্যাচ দেওয়া হয় রাজ্যের পর্যটন বিভাগের পক্ষ থেকে। সোমবার পুরুলিয়া জেলা প্রশাসনিক ভবনে জেলাশাসক রজত নন্দার উপস্থিতিতে ওই ‘ট্যুরিস্ট গাইড কিট’তুলে দেয় জেলা প্রশাসন। বিকল্প আয়ের রাস্তা খুঁজে দিতেই জেলা প্রশাসনের এই উদ্যোগ। ইতিমধ্যেই পুরুলিয়া জেলা প্রশাসন তাদের ওয়েবসাইট purulia.gov.in-এ তাদের নাম ও মোবাইল নম্বর নথিভুক্ত করেছে। এরই পাশাপাশি জেলার বেশকিছু পর্যটন কেন্দ্রের হোটেলের সঙ্গেও আলাদাভাবে তাদের যোগাযোগ করিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি পুরুলিয়া জেলা হোটেল অ্যাসোসিয়েশনের সঙ্গেও তাদের যোগাযোগ করিয়ে দেওয়া হচ্ছে। সারাটা বছর যাতে তারা পর্যটক পান তার নিশ্চয়তা দেবে পুরুলিয়া জেলা প্রশাসন।
এ বিষয়ে জেলাশাসক বলেন, এই টুর গাইডদের উৎকর্ষ বাংলা থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণপ্রাপ্ত গাইডরা রাজ্যের পর্যটন বিভাগের তালিকায় অন্তর্ভুক্ত হলেন। এরা যাতে সারা বছর কাজ পান সেই বিষয়ের উপর আমরা নজর দিচ্ছি। এ বিষয়ে বাগমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত বলেন , সারা ভারতবর্ষের বহু মানুষ পুরুলিয়ায় বেড়াতে আসেন। কিন্তু অনেকেই সঠিক গাইড এর অভাবে সমস্ত জায়গা ঘুরে দেখতে পান না। তাই সরকারিভাবে গাইড থাকলে পর্যটকদের অনেকটাই সুবিধা হবে। পাশাপাশি পুরুলিয়ার প্রত্যন্ত এলাকাগুলিতে আর্থ সামাজিক উন্নয়ন হবে।
advertisement
advertisement
এ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এক গাইড বলেন , সরকারিভাবে তাদের ট্রেনিং দেওয়ার ফলে অনেকটাই আত্মনির্ভর হতে পেরেছে। সরকারিভাবে তাদের টুরিস্ট গাইড এর কাজ করার পারমিশন হয়ে গিয়েছে। এতে আগামী দিনে রোজগারের বিকল্প রাস্তা হতে পারে এমনটাই আশা রাখছেন তারা। পুরুলিয়া জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে , উৎকর্ষ বাংলার আওতাধীন হয়ে গতবছরই বাঘমুন্ডি ব্লকে দু’ধাপে ‘নিউ ট্যুরিস্ট গাইড ট্রেনিং’ নামে একটি কোর্স করানো হয়। বাঘমুন্ডি ব্লক প্রশাসনের উদ্যোগে দুই ধাপে মোট ৫৪ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। তারপর পুরুলিয়া শহরে জেলা প্রশাসনের উদ্যোগে একাধিক ব্লক থেকে আরও ১৫ জন তরুণ-তরুণী এই বিষয়ে প্রশিক্ষণ নেন।
advertisement
প্রশিক্ষণ শেষে গাইডদের শংসাপত্র প্রদান করা হয়। রাজ্যের পর্যটন বিভাগের তালিকাভুক্ত করে তাদের পরিচয় পত্র দেওয়া হয়।
আরও খবর পড়তে ফলো করুন
এবার আরও একধাপ এগিয়ে তাদের জ্যাকেট, টুপি ও ব্যাচ দেওয়া হল।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News :  অযোধ্যা বেড়াতে এলে আর চিন্তা নেই , মিলবে প্রশিক্ষণপ্রাপ্ত সরকারি ট্যুর গাইড!
Next Article
advertisement
Mamata Banerjee: 'আমার বাড়িরও অনেকের নাম বাদ গিয়েছে!' তাঁর পরিবারেও SIR-এর কোপ, জানালেন মমতা
'আমার বাড়িরও অনেকের নাম বাদ গিয়েছে!' তাঁর পরিবারেও SIR-এর কোপ, জানালেন মমতা
  • এসআইআর-এ তাঁর বাড়ির অনেকের নামই বাদ গিয়েছে৷ শনিবার ধর্মতলার ধরনা মঞ্চ থেকে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement