advertisement

Showsha Reel Awards 2026: বছরের সেরা ছবির শিরোপা জিতল ‘হোমবাউন্ড’! পুরস্কারের মঞ্চে বাজিমাত মাধুরি দীক্ষিতের, দেখুন বিজেয়ীদের তালিকা

Last Updated:

‘Homebound’ ছবি জিতে নিয়েছে ‘বেস্ট ফিল্ম’-এর পুরস্কার। সেই সঙ্গে ‘Haq’- ছবির জন্য বিখ্যাত পরিচালক এবং ক্রিয়েটর সুপর্ণ ভার্মাকে ‘স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। ‘Homebound’ ছবির জন্য নীরজ ঘায়ওয়ান কে ‘বেস্ট স্ক্রিনপ্লে’ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

পুরস্কারের মঞ্চে জিতলেন কারা
পুরস্কারের মঞ্চে জিতলেন কারা
মুম্বই: বিনোদনের ঝলমলে সন্ধ্যায় ভারতীয় সিনেমা আর OTT-র দুনিয়ার বড় বড় তারকারা এক ছাদের নীচে জড়ো হয়েছেন। Showsha Reel Awards 2026 শুরু হয়ে গেছে। আজকের এই সন্ধ্যা সেই অসাধারণ শিল্পী আর ক্রিয়েটরদের জন্য, যারা গত বছর তাদের গল্প আর অভিনয় দিয়ে দর্শকদের মন জিতেছেন। ফিল্ম ইন্ডাস্ট্রির বড় বড় শিল্পী, দূরদর্শী পরিচালক, দক্ষ লেখক আর ডিজিটাল দুনিয়ার উজ্জ্বল ক্রিয়েটররা তাদের উপস্থিতি দিয়ে এই সন্ধ্যাকে আরও জমিয়ে তুলেছেন।
জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মিসেস দেশপান্ডে’-এর জন্য মাধুরি দীক্ষিতকে ‘বেস্ট অ্যাক্টর- ওয়েব সিরিজ (ফিমেল)’ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘The Beds of Bollywood’- এ দুর্দান্ত অভিনয়ের জন্য মোনা সিংকে ‘বেস্ট অ্যাক্টর- ওয়েব সিরিজ (ফিমেল)- জুরি’ পুরস্কার দেওয়া হয়েছে। ‘Nishanchi’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য ঐশ্বর্য ঠাকরেকে ‘বেস্ট ডেবিউ (মেল)’ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
advertisement
advertisement
এছাড়াও ফিল্ম ‘Tanvi the Great’ এ দারুণ অভিনয়ের জন্য শুভাঙ্গি দত্তকে ‘বেস্ট ডেবিউ (ফিমেল)’ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ‘Homebound’ ছবি জিতে নিয়েছে ‘বেস্ট ফিল্ম’-এর পুরস্কার। সেই সঙ্গে ‘Haq’- ছবির জন্য বিখ্যাত পরিচালক এবং ক্রিয়েটর সুপর্ণ ভার্মাকে ‘স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। ‘Homebound’ ছবির জন্য নীরজ ঘায়ওয়ান কে ‘বেস্ট স্ক্রিনপ্লে’ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
advertisement
ফিল্ম ‘Super Boys of Malegaon’ এর জন্য রীমা কাগতিকে ‘বেস্ট ডিরেক্টর’ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। শুধু পুরস্কারের সীমাবদ্ধতার বাইরে সিনেমা আর OTT কনটেন্টকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে আজকের অনুষ্ঠান।‍
রবিবার, ৮ মার্চ মুম্বইয়ে News18 Showsha Reel Awards 2026 শুরু হতে চলেছে। তার আগে  রেড কার্পেট ইতিমধ্যেই সিনেমার পর্দার এক রূপকথায় পরিণত হচ্ছে। ভারতীয় সিনেমার সেরা অর্জন, উদযাপন এবং ক্রমবর্ধমান OTT সেক্টরের মধ্যে অসামান্য প্রতিভাদের স্বীকৃতি দিয়ে, এই বছর পুরষ্কারগুলি আগের চেয়েও বড় আকারে ফিরে আসছে — এবং তার সঙ্গে ফ্যাশন তাল মিলিয়ে চলছে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Showsha Reel Awards 2026: বছরের সেরা ছবির শিরোপা জিতল ‘হোমবাউন্ড’! পুরস্কারের মঞ্চে বাজিমাত মাধুরি দীক্ষিতের, দেখুন বিজেয়ীদের তালিকা
Next Article
advertisement
Mamata Banerjee: 'আমার বাড়িরও অনেকের নাম বাদ গিয়েছে!' তাঁর পরিবারেও SIR-এর কোপ, জানালেন মমতা
'আমার বাড়িরও অনেকের নাম বাদ গিয়েছে!' তাঁর পরিবারেও SIR-এর কোপ, জানালেন মমতা
  • এসআইআর-এ তাঁর বাড়ির অনেকের নামই বাদ গিয়েছে৷ শনিবার ধর্মতলার ধরনা মঞ্চ থেকে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement