TRENDING:

North 24 Parganas News: ১০ দিন ধরে চলে উৎসব! আজও সুন্দরবনের এই মন্দিরে আভিজাত্য কমেনি দোল যাত্রায়

Last Updated:

দোল‌যাত্রা মেলা উপলক্ষে সুন্দরবনে এই মন্দির হয়ে ওঠে তীর্থক্ষেত্র

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: দোল মেলা উপলক্ষে সুন্দরবনে এই মন্দির হয়ে ওঠে তীর্থক্ষেত্র।এলাকার মানুষের বিশ্বাস দোল উৎসবের সময় সুন্দরবনের এই মন্দিরে এলে মনস্কামনা যা চাওয়া হয় তা পূর্ণ হয়। দোল উপলক্ষে শুধু সাজসজ্জায় একে অপরকে রাঙিয়ে তোলা নয়, দোল উৎসবের সঙ্গে মিশে আছে জীবনের নানা রং।
advertisement

দোল উৎসবে যেমন মিশে আছে নানা রঙে রাঙিয়ে দিয়ে রঙিন করে তোলার মাধ্যমে উদযাপনের বৈচিত্র্য, তেমনই বাংলার বিভিন্ন প্রান্তে দেখা যায় এই উপলক্ষ্যে মেলাও। তবে উত্তর ২৪ পরগনা জেলার সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জ এলাকায় প্রাচীন বৃন্দাবন চন্দ্র জিউর মন্দিরে ১০ দিন ধরে চলে পুজো পার্বণ, সেই উপলক্ষে এলাকায় এক প্রকার মেলার সমাগম হয়।

advertisement

আরও পড়ুন: কথা রাখলেন মুখ্যমন্ত্রী! ৮ কোটি টাকা পেল সন্দেশখালি! ব্যাপক সুবিধা পাবেন এলাকার বাসিন্দারা

প্রত্যন্ত সুন্দরবন এলাকায় হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি সহ বিভিন্ন দ্বীপ এলাকা থেকে এই মন্দিরে হাজার হাজার ভক্তের সমাবেশ ঘটে। বৃন্দাবন চন্দ্র জিউর মন্দির, সেখানে রাধা-কৃষ্ণের বিগ্রহ রেখে চলে পূজা অর্চনা ও প্রসাদ বিতরণ। দোল পূর্ণিমা উপলক্ষ্যে আয়োজিত প্রায় ৭০-৮০ বছরের এই মন্দিরে পূজার জন্য উপলক্ষে মেলার সম্ভাবনা হয়ে আসছে। এক সময় প্রতিবছর কলকাতার চিৎপুর থেকে নাটকের দল নাট্যমঞ্চ আলোকিত করে তুলতেন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

যদিও বর্তমানে সেই নাট্যদলের দেখা না মিললেও মেলার আভিজাত্য মোটেও কমেনি। প্রায় ১০ দিন ধরে এই মেলা চলে। মেলায় দেখা মিলবে শতাধিক স্টল। পাশাপাশি দোল উপলক্ষে মেলায় এক দিকে যেমন রয়েছে বিদ্যুত্চালিত নাগরদোলা, কিংবা ছোটদের মনোরঞ্জনের হরেক উপকরণ, তেমনই অন্য দিকে পাওয়া যায় পিতলের বাসনপত্র, কসমেটিকের স্টল,বেতের ধামা, সাজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় নানা জিনিস।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উপকূলে মীন ধরার দিন শেষ! বিকল্প পথের সন্ধান দিচ্ছে মৎস্য দফতর
আরও দেখুন

জুলফিকার মোল্যা

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: ১০ দিন ধরে চলে উৎসব! আজও সুন্দরবনের এই মন্দিরে আভিজাত্য কমেনি দোল যাত্রায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল