North 24 Parganas News: কথা রাখলেন মুখ্যমন্ত্রী! ৮ কোটি টাকা পেল সন্দেশখালি! ব্যাপক সুবিধা পাবেন এলাকার বাসিন্দারা
- Reported by:JULFIKAR MOLLA
- Published by:Purnendu Mondal
Last Updated:
কথা অনুযায়ী কাজ করলেন মুখ্যমন্ত্রী, সন্দেশখালির উন্নয়নে ৮ কোটি বরাদ্দ করল রাজ্য
উত্তর ২৪ পরগনা: মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পালন, সন্দেশখালিতে হাসপাতালের অর্থ বরাদ্দে খুশি এলাকাবাসীরা। কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী। মাস তিনেকের মধ্যেই প্রতিশ্রুতি পালন। সন্দেশখালির মত প্রত্যন্ত এলাকার গ্রামীণ হাসপাতালের উন্নয়নে বিপুল অর্থ বরাদ্দ করা হল রাজ্য সরকারের তরফে। উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুমার সন্দেশখালী গ্রামীণ হাসপাতালের উন্নীতকরণে ৩০ শয্যার হাসপাতালে বেড সংখ্যা বাড়িয়ে করা হচ্ছে ৬০।
এই হাসপাতালে এবার থেকে সিজারের ব্যবস্থাও করা হচ্ছে। গত বছরের ডিসেম্বর মাসে সন্দেশখালিতে গিয়ে এই হাসপাতালের উন্নতির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মত এই হাসপতালের উন্নতির জন্য আট কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। এই কথা উল্লেখ করে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। চিঠিতে বিধায়ককে নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতালের উন্নতির জন্য সরকারের এই বরাদ্দ কথা তুলে ধরে মানুষের কাছে প্রচার করতে।
advertisement
advertisement
তবে প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের নদীবেষ্টিত দুর্গম এলাকায় স্বাস্থ্যপরিষেবা আরও উন্নতি হয় একপ্রকার খুশির হাওয়া এলাকাবাসীর কাছে। যে কোনও সমস্যা আগে অত্যন্ত এলাকা থেকে অনেকেরই ৭০-৮০ কিলোমিটার দূরে বসিরহাট হাসপাতালে পৌঁছাতে হত। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এবার বাড়ির পাশে একদিকে যখন হাসপাতালে বেডের সংখ্যা বৃদ্ধি হল, অপরদিকে সিজারের মত সময় পরিষেবা পাবেন এলাকার মানুষ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইতিমধ্যে প্রশাসনিক অনুমোদন মিলেছে। অনেক চিকিৎসক নিয়োগ করা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি রক্ষা করায় খুশি সাধারণ মানুষও। হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি-সহ সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষ উপকৃত হবেন।
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 22, 2025 2:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: কথা রাখলেন মুখ্যমন্ত্রী! ৮ কোটি টাকা পেল সন্দেশখালি! ব্যাপক সুবিধা পাবেন এলাকার বাসিন্দারা







