Weather Forecast: দোলের আগেই শীতের সম্পূর্ণ বিদায়? নাকি শিরশিরানি বাতাসেই খেলতে হবে রং? জানুন পূর্বাভাস
- Reported by:Ranjan Chanda
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
নিম্নচাপ ও ঝঞ্ঝার কারণে জঙ্গলমহলে বেড়েছে গরম। সোমবার ও মঙ্গলবার হালকা বৃষ্টির হয়েছে একাধিক জেলায়। তবে শীত যেতে না যেতেই জঙ্গলমহল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গরমের পরিস্থিতি।
বেলা বাড়লে বাড়ছে তাপমাত্রা, রাত হলেই কমছে পারদ। দুয়ে মিলে নাজেহাল সাধারণ মানুষ।দিন কয়েক আগে বৃষ্টি হয়েছে জেলা জুড়ে।তবে শীত শেষের আগেই বাড়ছে তাপমাত্রা। শুধু তাই নয়, আগামী দিনে তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেক বেশি হবে বলেই মনে করছেন স্থানীয় হাওয়া অফিস। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী জানা গিয়েছে রবিবার থেকে বাড়বে তাপমাত্রা। দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
এমনিতেই জঙ্গলমহলের জেলা গুলোতে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী।তবে রাতের দিকে কমছে পারদও । অসুস্থতার দিকে এগোচ্ছে সাধারণ মানুষ। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপের কারণে বৃষ্টি হয়েছে দিন কয়েক আগে। দিন কয়েক আগে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে বেশ কয়েকদিন ধরে তাপমাত্রার কমলেও সপ্তাহের শেষের দিকে হু হু করে বাড়তে থাকে পারদ। রবিবার থেকেই তাপমাত্রা আরও বাড়বে জঙ্গলমহলে।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
advertisement
আবহাওয়ার দফতরের তথ্য অনুযায়ী জানা গিয়েছে রবিবার মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রী এবং সর্বনিম্ন প্রায় ২১ ডিগ্রী, যা স্বাভাবিকের থেকে অনেক বেশি, একইভাবে সৈকত শহর দিঘার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রী। তবে অন্যদিকে ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে নেই শীত।দিনের পর দিন জঙ্গলমহলের তাপমাত্রা ক্রমশ বাড়ছে। বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রী ও সর্বোচ্চ ৩৩ ডিগ্রী, জঙ্গলমহল পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রী এবং সর্বনিম্ন ১৯ ডিগ্রীর মধ্যে।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
শীতের শেষ হতে না হতেই জঙ্গলমহলে উধাও শীত। সকাল হলেই কুয়াশা থাকবে রবিবার। আগামী সপ্তাহেও কুয়াশা থাকবে জঙ্গলমহলের জেলায়। সকাল থেকেই বেশ গরম থাকবে জঙ্গলমহলের একাধিক জেলায়। পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম কিংবা পুরুলিয়াতে একই তাপমাত্রা থাকবে রবিবার। আগামী বেশ কয়েকদিন ধরে এই তাপমাত্রা বজায় থাকবে। তবে আগামীতে রাতে শিশিরের প্রকোপ থাকবে।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement






