advertisement

আতঙ্কে গ্যাস বুক করছেন? ‘কোনও ঘাটতি নেই’! বিশেষ অনুরোধ কেন্দ্রের, এলপিজি-জ্বালানির পর্যাপ্ত সরবরাহের আশ্বাস!

Last Updated:

পশ্চিম এশিয়ার উত্তেজনার জেরে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়তেই দেশের বিভিন্ন প্রান্তে এলপিজি বুকিংয়ে হুড়োহুড়ি ও লম্বা লাইনের ছবি সামনে আসে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার স্পষ্ট বার্তা দিয়েছে—দেশে কোনও জ্বালানির ঘাটতি নেই এবং সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে, তাই অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।

আতঙ্কে গ্যাস বুক করছেন? ‘কোনও ঘাটতি নেই’! বিশেষ অনুরোধ কেন্দ্রের, এলপিজি-জ্বালানির পর্যাপ্ত সরবরাহের আশ্বাস!
আতঙ্কে গ্যাস বুক করছেন? ‘কোনও ঘাটতি নেই’! বিশেষ অনুরোধ কেন্দ্রের, এলপিজি-জ্বালানির পর্যাপ্ত সরবরাহের আশ্বাস!
পশ্চিম এশিয়ার সঙ্কটের জেরে দেশজুড়ে আতঙ্কে বুকিং ও লম্বা লাইনের খবর সামনে আসতেই সোমবার কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, দেশে এলপিজি, পেট্রোল, ডিজেল বা পিএনজি—কোনও কিছুরই ঘাটতি নেই। কিছুটা চাপ থাকলেও সরবরাহ ব্যবস্থা নিয়ন্ত্রণে রয়েছে বলেই দাবি সরকারের।
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি (মার্কেটিং ও অয়েল রিফাইনারি) সুজাতা শর্মা জানিয়েছেন, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে এলপিজি সরবরাহ কিছুটা প্রভাবিত হয়েছে, তবে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।
advertisement
তিনি বলেন, “বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে এলপিজি সরবরাহ কিছুটা প্রভাবিত হয়েছে। তবে বিপুল পরিমাণ কার্গো আসার পথে রয়েছে এবং কোনও ডিস্ট্রিবিউটরশিপে ঘাটতির খবর নেই।”
advertisement
আতঙ্কে বুকিংয়ের প্রসঙ্গে তিনি জানান, বুকিং কিছুটা বেড়েছে ঠিকই, কিন্তু ডেলিভারি ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। “গতকাল আমরা কিছুটা প্যানিক বুকিং লক্ষ্য করেছি, তবে ডেলিভারি স্বাভাবিক ছিল,” বলেন তিনি।
গ্রাহকদের আশ্বস্ত করে সুজাতা শর্মা জানান, দেশের সর্বত্র প্রয়োজনীয় জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে। “পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। সমস্ত গৃহস্থ গ্রাহকদের এলপিজি সিলিন্ডার দেওয়া হচ্ছে। পিএনজি-র সরবরাহও ১০০ শতাংশ স্বাভাবিক,” তিনি বলেন।
advertisement
দেশের বিভিন্ন প্রান্তে এলপিজি এজেন্সি ও সিএনজি স্টেশনের সামনে ভিড় ও দীর্ঘ লাইনের ছবি সামনে আসার পরই এই ব্যাখ্যা দেয় কেন্দ্র। বিশ্ববাজারে সরবরাহে বিঘ্ন ও পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।
সরকারের তরফে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ায় উত্তেজনার কারণে, বিশেষ করে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জ্বালানি রুটে চাপ তৈরি হলেও, ভারতের পর্যাপ্ত মজুত ও বিকল্প সরবরাহ পরিকল্পনা রয়েছে।
advertisement
এছাড়াও নাগরিকদের অযথা আতঙ্কিত না হয়ে বুকিং না করার পরামর্শ দেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রয়েছে এবং পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
ইতিমধ্যেই অতিরিক্ত এলপিজি কার্গো ভারতের উদ্দেশে রওনা দিয়েছে বলে জানানো হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই দাবি কেন্দ্রের।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আতঙ্কে গ্যাস বুক করছেন? ‘কোনও ঘাটতি নেই’! বিশেষ অনুরোধ কেন্দ্রের, এলপিজি-জ্বালানির পর্যাপ্ত সরবরাহের আশ্বাস!
Next Article
advertisement
Garia Parlour Murder Update: হরিয়ানায় প্রেমিকের কাছে চলে যান রূপবাণী, ফিরে আসেন দু মাস আগে! গড়িয়ার পার্লার কাণ্ডে কী তথ্য পেল পুলিশ?
হরিয়ানায় প্রেমিকের কাছে চলে যান রূপবাণী, ফিরে আসেন দু মাস আগে! গড়িয়ার পার্লার কাণ্ডে কী তথ্য পেল পুলিশ?
  • গড়িয়ার পার্লারে প্রেমিকাকে খুন করে আত্মঘাতী প্রেমিক!

  • মৃত মহিলার নাম রূপবাণী দাস৷

  • সম্পর্কের টানাপোড়েনেই খুন, দাবি পুলিশের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement