advertisement

North 24 Parganas News: রাজ্যে প্রথম স্মার্ট ওপিডি হচ্ছে এই হাসপাতালে, মিলবে আধুনিক স্বাস্থ্য পরিষেবা

Last Updated:

রাজ্যে প্রথম চালু হচ্ছে স্মার্ট ওপিডি

+
স্মার্ট

স্মার্ট ওপিডি তৈরীর বিল্ডিংয়ের শিলান্যাস

উত্তর ২৪ পরগনা: নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে হচ্ছে রাজ্যের প্রথম স্মার্ট ওপিডি! ইতিমধ্যেই অত্যাধুনিক এই স্মার্ট ওপিডি তৈরীর বিল্ডিংয়ের শিলান্যাস করছেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। উপনির্বাচনের পর নৈহাটির বড়মার মন্দিরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন অত্যাধুনিক এই স্মার্ট ওপিডি তৈরির। সেইমত এদিন সাংসদ, নৈহাটি বিধায়ক সনৎ দে, নৈহাটি পৌরসভার প্রধান অশোক চট্টোপাধ্যায়, জেলার স্বাস্থ্য আধিকারিক ডক্টর সমুদ্র সেনগুপ্ত সহ একাধিক ব্যক্তিদের উপস্থিতিতে শুরু হল নির্মাণ কাজ।
এই স্মার্ট ওপিডির ফলে উন্নত চিকিৎসা পরিষেবার পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা রোগীরাও উপকৃত হবেন। রাজ্যের মধ্যে এটিই প্রথম স্মার্ট ওপিডি, যা একটি মডেল হিসেবে তৈরি করা হচ্ছে। পরবর্তীতে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল সহ অন্যান্য সরকারি হাসপাতালেও এই একই ধরনের ওপিডি নির্মাণের পরিকল্পনা রয়েছে রাজ্যস্বাস্থ্য দপ্তরের।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নৈহাটি হাসপাতালের বর্তমান বেহাল দশা নিয়েও উচ্চপর্যায়ে আলোচনা চলছে, যাতে ভবিষ্যতে আরও উন্নত পরিষেবা প্রদান করা যায়। বিস্তীর্ণ এলাকার মানুষের চিকিৎসা পরিষেবার ভরসা এই হাসপাতালই। তিনটি ধাপে স্মার্ট ওপিডি নির্মাণের কাজ সম্পন্ন হবে। এই উদ্যোগের ফলে এলাকার কয়েক হাজার মানুষ অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পাবেন বলে আশা করা হচ্ছে।
advertisement
Rudra Narayan Roy
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: রাজ্যে প্রথম স্মার্ট ওপিডি হচ্ছে এই হাসপাতালে, মিলবে আধুনিক স্বাস্থ্য পরিষেবা
Next Article
advertisement
Khamenei Dead: খামেনেই নিহত ! জানিয়ে দিল তেহরানও, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ইরানে
খামেনেই নিহত ! জানিয়ে দিল তেহরানও, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ইরানে
  • খামেনেই নিহত ! জানিয়ে দিল তেহরানও

  • ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ইরানে

  • আমেরিকা এবং ইজরায়েলের যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করল তেহরানও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement