advertisement

Citronella Oil: মশা তাড়াতে বা ঘর মোছায় সিট্রোনেলা ব্যবহার করছেন? কিন্তু সেটি কি আসল? জেনে নিন আসল চিনবেন কীভাবে

Last Updated:
Citronella Oil: বাজারে ভেজাল সিট্রোনেলার ভিড়ে আসল পণ্য চেনা দায়! ডুয়ার্সের খুট্টিমারিতে বনদপ্তরের উদ্যোগে তৈরি হচ্ছে খাঁটি সিট্রোনেলা। রঙ এবং গন্ধ দেখে কীভাবে আসল তেল চিনবেন, তা জেনে নিন
1/7
মশা, পোকা মাকড় তাড়াতে কিংবা ঘরের সুগন্ধি হিসেবে সেট্রোলিনা ব্যবহার করছেন। কিন্তু সেটি আসল তো কিভাবে চিনবেন? রইল ডুয়ার্সের জঙ্গলে তৈরি আসল সিট্রোনেলা—চেনার সহজ উপায়। (তথ্য-সুরজিৎ দে)

2/7
ডুয়ার্সের সবুজ অরণ্য শুধু পর্যটনের আকর্ষণই নয়, এখন হয়ে উঠছে প্রাকৃতিক ও পরিবেশবান্ধব পণ্যের গুরুত্বপূর্ণ উৎস। বনদফতরের উদ্যোগে এখানে তৈরি হচ্ছে প্রাকৃতিক মশা তাড়ানোর তেল ও কয়েল—সিট্রোনেলা।

3/7
পশ্চিমবঙ্গ বনদফতর–এর Non-Timber Forest Produce (NTFP) প্রকল্পের আওতায় জলপাইগুড়ি জেলার খুট্টিমারি এলাকায় চলছে লেমন গ্রাসের চাষ ও সিট্রোনেলা তেল নিষ্কাশনের কাজ। বনাঞ্চলের খুট্টিমারী সংলগ্ন জমিতে লেমন গ্রাস চাষ করা হয়। বনদফতর সূত্রে জানা গেছে, হাতির প্রিয় খাদ্য হওয়ায় এই এলাকায় কড়া নজরদারি রাখা হয়।

4/7
সংগ্রহ করা ঘাস আধুনিক প্রক্রিয়ায় রূপ নেয় সিট্রোনেলা তেলে, যা বর্তমানে মশা তাড়ানো ছাড়াও বাথরুম পরিষ্কার, ঘর মোছা, সুগন্ধি, ঔষধি ও প্রসাধনী সামগ্রী তৈরিতে ব্যবহৃত হচ্ছে। রাসায়নিকমুক্ত হওয়ায় এই প্রাকৃতিক পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে।

5/7
তবে বাজারে ভেজাল পণ্যের ভিড়ে আসল সিট্রোনেলা চিনবেন কীভাবে? খট্টিমারির অভিজ্ঞ কারিগর শুক্লা কাড়া—যাঁর প্রায় ২০ বছরের অভিজ্ঞতা—জানালেন সহজ কৌশল।

6/7
তাঁর কথায়, “শুকনো পাতা দিয়ে তৈরি তেলের রং হয় মধুর মতো গাঢ়। আর কাঁচা পাতা থেকে তৈরি তেল হালকা সবুজাভ। সঙ্গে থাকবে তীব্র কিন্তু সতেজ লেমন-গ্রাসের ঘ্রাণ।”

7/7
খুট্টিমারিতে উৎপাদিত সিট্রোনেলা প্রথমে পাঠানো হয় শিলিগুড়ি ডিভিশনে, সেখান থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। বনজ সম্পদের সঠিক ব্যবহার ও স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করায় এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। (তথ্য-সুরজিৎ দে)