advertisement

Vastu Tips For Bathroom: সর্বনাশ! টয়লেট কি বাড়ির উত্তর-পূর্ব দিকে? সংসার নিমেষে তছনছ, চরম আর্থিক সঙ্কট পিছু ছাড়বে না, জানুন কী বলছেন বাস্তু বিশেষজ্ঞ

Last Updated:
Vastu Tips For Bathroom: বাস্তুশাস্ত্র অনুযায়ী ভুল দিকে টয়লেট থাকলে স্বাস্থ্য, অর্থ ও সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে। জেনে নিন টয়লেটের সঠিক দিক ও বাস্তু দোষ কাটানোর সহজ উপায়
1/5
 বাড়ি থাকলেই বাড়িতে টয়লেট থাকবে এটা স্বাভাবিক ব্যাপার। শুধু বাড়ি নয় এর পাশাপাশি নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠানেও টয়লেট থাকে। তবে অনেকেই জানেন না ঠিক কোন দিকে টয়লেট তৈরি করা প্রয়োজন। কারণ বাড়ি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে কোনও দিকে টয়লেট তৈরি করা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। আর এই বিষয়ে আমাদের জানিয়েছেন বিশিষ্ট বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞ অতুল কুমার বিশ্বাস। (ছবি ও তথ্য: সৌভিক রায়)

2/5
তিনি জানান বাড়ির ভুল দিকে টয়লেট থাকলে ব্যাড লাক অর্থাৎ ভাগ্য খারাপ হতে পারে। বাড়ির ভুল দেখে টয়লেট থাকলে সেটি অর্থ, স্বাস্থ্য সব থেকে বেশি সম্পর্কের ওপর খারাপ প্রভাব পড়ে। অতুল বাবু জানান বাড়ির উত্তর-পূর্ব দিকে (ঈশান) টয়লেট থাকলে সেটা খুব অশুভ হতে পারে। এই কোণ দেবস্থানের জন্য, এখানে অপরিচ্ছন্নতা মানেই আপনার জন্য দুর্ভাগ্য হতে পারে।
তিনি জানান বাড়ির ভুল দিকে টয়লেট থাকলে ব্যাড লাক অর্থাৎ ভাগ্য খারাপ হতে পারে। বাড়ির ভুল দেখে টয়লেট থাকলে সেটি অর্থ, স্বাস্থ্য সব থেকে বেশি সম্পর্কের ওপর খারাপ প্রভাব পড়ে। অতুল বাবু জানান বাড়ির উত্তর-পূর্ব দিকে (ঈশান) টয়লেট থাকলে সেটা খুব অশুভ হতে পারে। এই কোণ দেবস্থানের জন্য, এখানে অপরিচ্ছন্নতা মানেই আপনার জন্য দুর্ভাগ্য হতে পারে
advertisement
3/5
তবে আর কী কী সমস্যা হতে পারে! এই বিষয়ে জানা যায় ইশান কোণে টয়লেট থাকলে মানসিক অশান্তি, আর্থিক ক্ষতি, আপনার বাড়ির সন্তানের পড়াশোনায় বাধা, পরিবারের মধ্যে ছোট ছোট ব্যাপারে ঝগড়া ঝামেলা হতেই থাকবে। তিনি আরও জানান দক্ষিণ-পূর্বমুখে টয়লেট থাকলে রাগ বৃদ্ধি পায়, সম্পর্কের মধ্যে আগুন লেগে যায় অর্থাৎ সম্পর্কে বাধা সৃষ্টি হতে পারে।

4/5
দক্ষিণ পশ্চিম কোণে টয়লেট থাকলে আপনার চাকরি অথবা ব্যবসার ক্ষতি হতে পারে, ছোটখাটো অশান্তির ফলে বাড়িতে টিকে থাকা আপনার সমস্যার কারণ হতে পারে, কারণ এই কোণ স্থিতি ও বিশ্বাসের প্রতীক। পশ্চিম দিকে টয়লেট থাকলে বাড়িতে আর্থিক সমস্যা লেগেই থাকবে। আপনি হয়তো উপার্জন করবেন প্রয়োজনের থেকে অনেকটাই বেশি তবে সেই টাকা আপনার হাতে থাকবে না বিভিন্ন কাজে খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।

5/5
তবে এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে তাহলে কোন দিকে টয়লেট করা প্রয়োজন! বাস্তুশাস্ত্র মতে, উত্তর-পশ্চিম (বায়ু কোণ) বা দক্ষিণ দিক টয়লেট-বাথরুমের জন্য সবচেয়ে উপযুক্ত। তবে ধরুন আপনার বাড়িতে টয়লেট তৈরি করা হয়ে গিয়েছে এবং সেটি ভুল দিকে রয়েছে তাহলে নিয়মিত পরিষ্কার রাখুন, সুগন্ধি ব্যবহার করুন, তাহলেই সমস্যার সমাধান হতে পারে। (ছবি ও তথ্য: সৌভিক রায়)
তবে এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে তাহলে কোন দিকে টয়লেট করা প্রয়োজন! বাস্তুশাস্ত্র মতে, উত্তর-পশ্চিম (বায়ু কোণ) বা দক্ষিণ দিক টয়লেট-বাথরুমের জন্য সবচেয়ে উপযুক্ত। তবে ধরুন আপনার বাড়িতে টয়লেট তৈরি করা হয়ে গিয়েছে এবং সেটি ভুল দিকে রয়েছে তাহলে নিয়মিত পরিষ্কার রাখুন, সুগন্ধি ব্যবহার করুন, তাহলেই সমস্যার সমাধান হতে পারে।(ছবি ও তথ্য: সৌভিক রায়)
advertisement
advertisement
advertisement