TRENDING:

Purulia News: চাঁদার জুলুম, স্কুলই সরিয়ে নিয়ে যেতে হল অন্যত্র! মাথা খারাপ করা কাণ্ড পুরুলিয়ায়

Last Updated:

চাঁদার জুলুমে পুরুলিয়ায় স্কুল সরিয়ে নিয়ে যেতে হল অন্য জায়গায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: বিদ্যালয়ের নেই নিজস্ব ভবন। তাই পড়ুয়াদের পঠনপাঠন চলত কমিউনিটি হলে।‌ সেখানেও শুরু হয়েছে চাঁদার জুলুম। আর তাতেই এবার শিশুদের জন্য নিজের দফতর ছেড়ে দিলেন বিদ্যালয় পরিদর্শক। ঝালদা শহরের তিন নম্বর ওয়ার্ডের একটি কমিউনিটি হলে চলত গড়কুলি প্রাথমিক বিদ্যালয়। ‌বেশ কিছুদিন সেখানে নানা সমস্যা তৈরি হয়েছিল। তাই এই বিদ্যালয় স্থানান্তরিত করা হয়েছে তিন নম্বর চক্রের অবর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের দফতরে। ‌সেখানেই শিশুদের জন্য মিড ডে মিলে রান্না করা হয়।
advertisement

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফুলচাঁদ মাহাতো জানান, নিজস্ব ভবন না থাকার কারণে এই সমস্যা তৈরি হয়েছে।‌ দীর্ঘদিন কমিউনিটি হলে বিদ্যালয় চলত। কিন্তু সেখান থেকে চাঁদার জন্য জোর করা হচ্ছে। তাতেই কোন উপায় না পেয়ে অবর বিদ্যালয় পরিদর্শক দফতরেই এই স্কুলটি স্থানান্তরিত করা হয়েছে আপাতত। ‌স্কুলে প্রায় ৪১ জন পড়ুয়া রয়েছে।

advertisement

আরও পড়ুন: সন্ধেতে আর বাঘের ভয় নয়! গ্রামবাসীদের জন্য অভিনব ব্যবস্থা নিল বন দফতর

এ বিষয়ে ঝালদা তিন নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সিদ্ধার্থ মাহাতো বলেন, এই বিদ্যালয় চলা নিয়ে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছিল। জোরপূর্বক চাঁদা চাওয়া হচ্ছিল। তাই বাধ্য হয়ে এই বিদ্যালয়কে আপাতত তাদের অফিসেই একটি কক্ষেই চালানো হচ্ছে। সেখানেই হচ্ছে মিড ডে মিলের রান্না। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে আশা করা যাচ্ছে সমস্যা দ্রুত সমাধান মিলবে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

বিদ্যালয়ের নিজস্ব ভবন না থাকায় নানা সমস্যার মধ্যে পড়তে হত পড়ুয়াদের। তার মধ্যে এইভাবে অবর বিদ্যালয়ের পরিদর্শক দফতরে বিদ্যালয় স্থানান্তরিত হওয়ায় বেশ খানিকটা চিন্তার মধ্যে রয়েছেন অভিভাবকেরাও। সমস্যা দ্রুত সমাধানের আশায় রয়েছেন তারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: চাঁদার জুলুম, স্কুলই সরিয়ে নিয়ে যেতে হল অন্যত্র! মাথা খারাপ করা কাণ্ড পুরুলিয়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল