advertisement

Purulia News: সন্ধেতে আর বাঘের ভয় নয়! গ্রামবাসীদের জন্য অভিনব ব্যবস্থা নিল বন দফতর

Last Updated:

বাঘের ভয় থেকে গ্রামবাসীদের রক্ষা করতে অভিনব উদ্যোগ বন দফতরের

পথবাতি বসালো বনদফতর
পথবাতি বসালো বনদফতর
পুরুলিয়া: রয়্যাল বেঙ্গলের করিডর হয়ে উঠেছে জঙ্গলমহলের জেলাগুলি। জিনাত আসার পর থেকেই বারে বারে কংসাবতী দক্ষিণ বন বিভাগের বান্দোয়ান এক ও যমুনা রেঞ্জের রাইকা পাহাড়-জঙ্গল এলাকায় ফিরে আসছে তার সঙ্গী। ‌তাই বাড়তি নজরদারি রয়েছে বন দফতরের। একাধিকবার লোকালয়ে যাতায়াত করতে দেখা গিয়েছে রয়্যাল বেঙ্গলকে। মিলেছে পায়ের ছাপও। এছাড়াও এই এলাকায় অন্যান্য বন্য প্রাণ রয়েছে। জঙ্গল সংলগ্ন এই এলাকায় সেভাবে আলোর কোন ব্যবস্থা নেই। সন্ধে নামতেই এই সমস্ত এলাকায় অন্ধকার নেমে যায়।
গ্রামের বাড়িগুলিতে আলো থাকলেও রাস্তাঘাটে আলোর কোন ব্যবস্থা নেই। তাই গ্রামবাসীদের যাতে বাড়তি সুরক্ষা দেওয়া যায় তার জন্য আরও একটি পদক্ষেপ গ্রহণ করল পুরুলিয়া বন বিভাগ। রাইকা পাহাড় জঙ্গল লাগোয়া গ্রামে সৌর পথবাতি বসাল বন দফতর। ‌বন দফতর সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’লক্ষ টাকার বেশি খরচ করে যমুনা রেঞ্জের কেশরা, বান্দোয়ান একের যমুনাগোড়া, কেন্দাপাড়া ও রাহামদা গ্রামে ওই চারটি পথ বাতি বসানো হয়েছে।
advertisement
advertisement
এ বিষয়ে কংসাবতী দক্ষিণ বন বিভাগের ডিএফও পূরবী মাহাতো বলেন, রাইকা পাহাড়কে ঘিরে থাকা চারটি গ্রামে সৌর বিদ্যুৎ চালিত পথ বাতি বসানো হয়েছে। আরও কয়েকটি গ্রামে ওই বাতি বসানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। কারণ এখানে কোন বিদ্যুৎ খুঁটিতেই আলোর ব্যবস্থা নেই। এই এলাকায় বনকর্মীদের টহলদারি থাকে। রাস্তায় আলোর ব্যবস্থা না থাকায় তাদের সমস্যার মুখে পড়তে হয়। এছাড়াও এই এলাকায় বন্য প্রাণীদের আনাগোনা রয়েছে তাই গ্রামবাসীদের যাতে বাড়তি সুরক্ষা দেওয়া যায় সেই কারণেই এই পথবাতি বসান হয়েছে। যৌথ বন পরিচালন কমিটির উদ্যোগে ও বন দফতরের তৎপরতায় এই পথবাতি বসানোর কাজ সম্পন্ন হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্ষার দিনে কংসাবতী দক্ষিণ বনবিভাগের বান্দোয়ানের এক ও যমুনা রেঞ্জের রাইকা পাহাড় জঙ্গল সংলগ্ন এলাকায় একাধিকবার বাঘের পায়ের ছাপ মিলেছে। বর্ষার দিনে ভেজা মাটি থাকার কারণে পায়ের ছাপ স্পষ্ট থাকত।‌ তবে এখন মাটির সূক্ষ্ম। ‌তাই এখন বাঘের আনাগোনা বোঝা সম্ভব নয়। গ্রামবাসীদের নিরাপত্তা দিতে বন দফতরের এই উদ্যোগ। এতে কিছুটা হলেও নিশ্চিন্ত হতে পেরেছেন তারা। এতে খুশি গ্রামবাসীরা।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: সন্ধেতে আর বাঘের ভয় নয়! গ্রামবাসীদের জন্য অভিনব ব্যবস্থা নিল বন দফতর
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement