Purulia News: রান্নাঘরে 'ভূত' দেখছেন রাঁধুনিরা! ১০ মাস ধরে জীবনের ঝুঁকি নিয়ে কাজ চলছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- Published by:Purnendu Mondal
Last Updated:
করুণ দশা বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রান্নাঘরের
পুরুলিয়া: গ্ৰামাঞ্চলের মানুষজন চিকিৎসা ক্ষেত্রে নির্ভর করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উপর। বহু মানুষ চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন এই জায়গা থেকে। এই সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে রোগী ও রোগীর পরিজনদের জন্য রান্নার ব্যবস্থা হয়। পুরুলিয়ার বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও সেই একই রকমভাবে রোগী ও রোগীর পরিজনদের জন্য রয়েছে একটি রান্নাঘর। তবে সেই রান্নাঘর দেখে বোঝা দায় সেটি স্বাস্থ্যকেন্দ্রের রান্নাঘর নাকি ভুতুড়ে বাড়ি। একেবারেই জরাজীর্ণ দশা বরাবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রান্নাঘরের।
ছাদ ও দেওয়াল থেকে খসে পড়ছে চাঙড়। দরজা-জানলারও বেহাল দশা। যে-কোনও সময় ঘটতে পারে দুর্ঘটনা। রোগীর খাবারে নোংরা পড়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিয়ে বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিক ও বরাবাজার ব্লক আধিকারিককে জানালেও সমস্যার সমাধান হয়নি। এই রান্না ঘরে কর্মরত রাঁধুনি নমিতা পরামানিক বলেন, তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। মাঝেমধ্যেই চাঙর খসে পড়ছে রান্নায়। যেকোন সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তারা বিষয়টি বিএমওএইচ ও বিডিওকে জানিয়েছেন। আশ্বাস মিলেছে এই রান্নাঘর মেরামত হওয়ার।
advertisement
advertisement
এ বিষয়ে বিএমওএইচ ড. শুভাশিস মুদি বলেন, প্রায় ১০ মাস ধরে এভাবেই এখানে রান্না হয়ে আসছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। আপাতত অন্যত্র রান্নার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রোগী ও তাদের পরিজনদের জন্য রান্না করতে গিয়ে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত রাঁধুনীদের। জীবনের ঝুঁকি নিয়ে তারা রোগী পরিষেবা দিয়ে চলেছেন। সমস্যা সমাধানের আশায় অপেক্ষারত তারা।
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 31, 2025 2:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: রান্নাঘরে 'ভূত' দেখছেন রাঁধুনিরা! ১০ মাস ধরে জীবনের ঝুঁকি নিয়ে কাজ চলছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে







