TRENDING:

South 24 Parganas News: স্কুলের গেটে ঝুলিছে তালা, পোস্টার হাতে দাঁড়িয়ে পড়ুয়ারা! কারণ জানলে অবাক হবেন

Last Updated:

স্কুলের টিচার ইনচার্জ মসিউর রহমান মোল্লার হাত ধরে গত ১০ বছরে সম্পূর্ণ বদলে গেছে কুলতলির এই প্রাথমিক বিদ্যালয়। উন্নতি হয়েছে স্কুলের পরিকাঠামোর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: ব্যানার, পোস্টার হাতে স্লোগান দিচ্ছে শিশুরা- ‘তোমাকে আমরা ছাড়ছি না’। স্কুল শিক্ষককে অন্যত্র চলে যেতে দেবে না বলে এমন দৃশ্য দেখা গেল কুলতলিতে। প্রিয় শিক্ষকের চলে যাওয়া আটকাতে স্কুলের গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। অভিভাবক ও ছাত্রছাত্রীদের যৌথ আন্দোলনের এমনই ছবি ধরা পড়ল কুলতলির কুন্দখালি গোদাবর অঞ্চলের ধানখালি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে।
ব্যানার পোস্টার হাতে  তোমাকে আমরা ছাড়ছি না
ব্যানার পোস্টার হাতে  তোমাকে আমরা ছাড়ছি না
advertisement

আরও পড়ুন: পথ দুর্ঘটনায় মৃত্যু সিভিক ভলেন্টিয়ারের, আহত আরও ১

স্কুলের টিচার ইনচার্জ মসিউর রহমান মোল্লার হাত ধরে গত ১০ বছরে সম্পূর্ণ বদলে গেছে কুলতলির এই প্রাথমিক বিদ্যালয়। উন্নতি হয়েছে স্কুলের পরিকাঠামোর। সম্প্রতি সেই তাঁরই অন্য স্কুলে বদলির নির্দেশ এসেছে। কিন্তু তাঁকে ছাড়তে মোটেও রাজি নয় পড়ুয়া ও অভিভাবকরা। স্কুলের এক অভিভাবক বিলকিস গাজি বলেন, নিজের সন্তানের মত সব ছাত্রকে দেখেন স্যার। আরেক অভিভাবক আজিজুল হাসান লস্কর বলেন, মসিউর স্যার আসার পর বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পঠন-পাঠনের মান বেড়েছে।এলাকারই বাসিন্দা মিজানুর রহমান গাজির বক্তব্য, এলাকায় শিক্ষার পরিবেশ ফিরছে। গ্রামের সব ছেলেরাই মসিউর স্যারের জন্য রোজ স্কুলে যায়।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন:

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

অভিভাবক শামসুল হাসান মোল্লা জানান স্কুল ছুটি থাকলেও এলাকায় এসে ছাত্রছাত্রীদের খোঁজ নিয়ে যান হেড স্যার। স্থানীয় বাসিন্দা ও অভিভাবক নুর মহিম মোল্লা জানান, শুধু পড়াশোনা নয়, ছাত্রছাত্রীদের পুষ্টির দিকেও কড়া নজর আছে স্যারের। এমন শিক্ষককে কেউই হাতছাড়া করতে চায় না। স্কুল ছাড়তে চাইছেন না মসিউর স্যারও। তিনিও চান থেকে যেতে। কিন্তু সরকারি নিয়ম মানতেই হবে। স্কুলের অভিভাবকদের পক্ষ থেকে ইতিমধ্যে স্কুল পরিদর্শকের অফিসে শিক্ষকের বদলি রুখতে চিঠি দেওয়া হয়েছে। স্কুলেরই দুই শিক্ষক জয়দীপ মজুমদার ও মুরারী মোহন হালদার জানান, অভিভাবকদের বিক্ষোভের জেরে বুধবার ক্লাস হয়নি। সরকারি নির্দেশিকা তাঁদের বোঝার কথা নয়, তবু বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন মসিউর স্যার। এখন গোটা বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহরেও বাড়ির ছাদে মাটি ছাড়াই ফলবে টাটকা,তাজা শাক-সবজি,ফল! কীভাবে জানাচ্ছেন বাগান বিশেষজ্ঞ
আরও দেখুন

সুমন সাহা

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: স্কুলের গেটে ঝুলিছে তালা, পোস্টার হাতে দাঁড়িয়ে পড়ুয়ারা! কারণ জানলে অবাক হবেন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল