advertisement

Street Food: ৩০ টাকায় প্লেট ভর্তি গরম গরম মাঞ্চুরিয়ান! স্বাদ নিতে লম্বা লাইন, বহরমপুরে মার্বেল মিস্ত্রির হাতের জাদুতে মজেছেন খাদ্যরসিকরা

Last Updated:

Street Food: পেশায় মার্বেল মিস্ত্রি মাত্র ৩০ টাকায় পরিবেশন করছেন প্লেট ভর্তি সুস্বাদু ভেজ মাঞ্চুরিয়ান। তাঁর হাতের জাদুতে এখন মজেছে গোটা শহর, কম দামে সেরা স্বাদের টানে প্রতিদিন ভিড় বাড়ছে দোকানে।

+
৩০

৩০ টাকায় এক প্লেট ভেজ মাঞ্চুরিয়ান 

বহরমপুর, কৌশিক অধিকারী: বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে অর্পণ মণ্ডলের হাতে তৈরি ভেজ মাঞ্চুরিয়ান বেশ জনপ্রিয়। দুয়ারে ভেজ মাঞ্চুরি আর খেতে ভিড় জমান বহু সাধারণ মানুষজন। মুর্শিদাবাদের বেলডাঙার বাসিন্দা অর্পণ। সকালে মার্বেলের কাজ করেন। আর বিকাল হলেই বিক্রি করেন ভেজ মাঞ্চুরিয়ান।
মুর্শিদাবাদ জেলার প্রাণকেন্দ্র বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দান যেখানে দুপুর থেকে রাত পর্যন্ত বহু সাধারণ মানুষজন আসেন বিভিন্ন কাজে। আর সেখানেই সাইকেল নিয়ে হাজির হন পেশায় মার্বেল মিস্ত্রি অর্পণ মণ্ডল। বহরমপুর শহরের বিভিন্ন জায়গায় দুয়ারে সাইকেল নিয়ে ভেজ মাঞ্চুরিয়ান নিয়ে হাজির হন তিনি।
advertisement
advertisement
মাত্র ৩০ টাকার বিনিময়ে এক প্লেট ভেজ মাঞ্চুরিয়ান খেতে ভিড় জমান অনেকেই। চিকেন মাঞ্চুরিয়ান অনেকেই খেয়ে থাকে, কিন্তু নিরামিষ ভোজন রসিকদের জন্য মাঞ্চুরিয়ান বেশ জনপ্রিয় এখন বহরমপুরে। দৈনন্দিন গড়ে প্রায় ৭০ প্লেট বিক্রি করে থাকেন এই ভেজ মাঞ্চুরিয়ান বলেই জানিয়েছেন অর্পণ নিজেই। বেলডাঙ্গার বাসিন্দা অর্পণ সাইকেল নিয়ে বহরমপুরে হাজির হন আর বিকাল থেকেই বিক্রি করেন এই ভেজ মাঞ্চুরিয়ান।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অর্পণ জানিয়েছেন, পেশায় মার্বেল মিস্ত্রি, সকাল থেকেই মার্বেলের কাজ করে থাকেন আর বিকালে মাঞ্চুরিয়ান বিক্রি করেন। পরিবারের আর্থিক স্বচ্ছতা ফিরিয়ে আনতেই এই কাজ। তবে বেশ জনপ্রিয় তার এই খাদ্য।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Street Food: ৩০ টাকায় প্লেট ভর্তি গরম গরম মাঞ্চুরিয়ান! স্বাদ নিতে লম্বা লাইন, বহরমপুরে মার্বেল মিস্ত্রির হাতের জাদুতে মজেছেন খাদ্যরসিকরা
Next Article
advertisement
Amit Shah on Abhishek Banerjee: 'এবার তৃণমূলকে ভোট দিলে বাংলায় ভাইপোর শাসন শুরু হবে!' শাহের নিশানায় অভিষেক
'এবার তৃণমূলকে ভোট দিলে বাংলায় ভাইপোর শাসন শুরু হবে!' শাহের নিশানায় অভিষেক
  • তৃণমূলকে ভোট দিলে এবার বাংলায় ভাইপোর শাসন৷

  • মথুরাপুরের সভা থেকে দাবি অমিত শাহের৷

  • মমতার পাশাপাশি অভিষেককেও নিশানা শাহের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement