South 24 Parganas News: পথ দুর্ঘটনায় মৃত্যু সিভিক ভলেন্টিয়ারের, আহত আরও ১
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- Published by:kaustav bhowmick
Last Updated:
দুর্ঘটনার পর সুরজিৎ মণ্ডল ও ধ্রুব ঢালি নামে ওই দুই সিভিক ভলেন্টিয়ারকে স্থানীয়রা মুচিশা হাসপাতালে নিয়ে যান। সেখানে সুরজিতের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার বিদ্যাসাগর হসাপাতালে স্থানান্তরিত করা হয়
দক্ষিণ ২৪ পরগনা: নোদাখালিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের। এই ঘটনায় আহত হয়েছেন আরও এক সিভিক ভলান্টিয়ার। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম সুরজিত মণ্ডল(২৯)।
ডিউটি সেরে বাইকে করে বাড়ি ফিরছিলেন ওই দুই সিভিক ভলেন্টিয়ার। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাতগাছিয়ার কাছে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সুরজিৎ মণ্ডল ও ধ্রুব ঢালি নামে ওই দুই সিভিক ভলেন্টিয়ারকে স্থানীয়রা মুচিশা হাসপাতালে নিয়ে যান। সেখানে সুরজিতের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার বিদ্যাসাগর হসাপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ধ্রুব ঢালি আহত অবস্থায় এখনও বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি আছেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
এদিকে জানা গিয়েছে, সুরজিত পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। পরিবারে বাবা, মা, স্ত্রী ও তিন বছরের পুত্র সন্তান আছে। তাঁর মৃত্যুতে গোটা পরিবার কার্যত ভেঙে পড়েছে। খবর পেয়ে সুরজিত মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন বজবজ-২ পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জি। এই ঘটনার পর শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। পরিবারের পক্ষ থেকে মৃত সিভিক ভলেন্টিয়ারের স্ত্রীর চাকরির দাবি তোলা হয়েছে।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 06, 2023 8:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: পথ দুর্ঘটনায় মৃত্যু সিভিক ভলেন্টিয়ারের, আহত আরও ১







