আরও পড়ুন: কিছু বছরেই সোনার দাম হবে ৩ লাখ ৬১ হাজার! দিনও বলে দিলেন বিশেষজ্ঞরা, কেনার আগে জেনে নিন
তারপর থেকেই শুরু হয় মূর্তিপুজো। কিন্তু পরবর্তীতে কাঞ্জি পরিবারের বংশধর না থাকায় হরিমতি কাঞ্জি উৎপলেন্দু চ্যাটার্জী ও নির্মলেন্দু চ্যাটার্জীকে এই পুজোর দায়িত্ব দেন। তারপর থেকে চ্যাটার্জি পরিবারই এই দুর্গাপুজো করে আসছে। এ-বছর তাদের পুজো ২১৮ বছরে পদার্পণ করল। প্রতিবছর কাঞ্জিমেলার ঠাকুরদালানেই এই মূর্তি পুজো হয় একইভাবে ঘটপুজো হয় ঝালদা রাজবাড়িতে। এ বিষয়ে চ্যাটার্জি পরিবারের বর্তমান উত্তরসূরী বিশ্বজিৎ চ্যাটার্জী বলেন , এটাই ঝালদার প্রথম দুর্গাপুজো।
advertisement
আরও পড়ুন: পুজো নিম্নচাপের জেরে প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা জেলায় জেলায়, কবে কোথায় বৃষ্টি? দেখুন ভিডিও
বংশ পরম্পরায় তারা বর্তমানে এই পুজো করে আসছেন। রাজবাড়ির নিয়ম অনুসারী এই পুজো হয়। বহু মানুষের সমাগম হয় পুজোর সময়তে। এ বিষয়ে ঝালদা রাজ পরিবারের গৃহবধূ গায়ত্রী সিংহদেও বলেন, ঘট পুজো ও মূর্তি পুজো একসঙ্গেই প্রায় হয় ঝালদার রাজবাড়ির এই পুজোতে। রাজবাড়ির ঠাকুরদালানে হয় ঘট পুজো ও কাঞ্জি মেলার ঠাকুরদালানে হয় মূর্তি পুজো। এটা তাদের বাড়ির ঐতিহ্য।
জঙ্গলমহলের ঐতিহ্যবাহী পুজো গুলির মধ্যে গুরুত্বপূর্ণ ঝালদা রাজবাড়ির এই দুর্গাপুজো। দূর দূরান্ত থেকে মানুষের সমাগম হয় এই পুজোয়। সারাটা বছর ঝালদাবাসী এই পুজোর অপেক্ষায় থাকেন।





