TRENDING:

Hooghly News: রয়েছে সব আধুনিক ব্যবস্থা! তবুও কেন চাষিরা আসছেন না কৃষক বাজারে

Last Updated:

কৃষক বাজারের বোর্ড মাথা উচু করে দাঁড়িয়ে থাকলেও কৃষকদের দেখা নেই

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: বছর পাঁচেক আগে হুগলির আদিসপ্ত গ্রাম কৃষক বাজার তৈরি করা হয়েছিল। জিটি রোডের ধারে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তৈরি করা হয়েছিল কৃষক বাজার। কৃষক বাজারের বোর্ড মাথা উচু করে দাঁড়িয়ে থাকলেও কৃষকদের দেখা নেই। বড় লোহার গেট, একের পর ঘর পরে রয়েছে তালা বন্ধ অবস্থায়। শৌচালয় ঘিরে রয়েছে বন জঙ্গলে। কৃষকদের জন্য তৈরি করা হয়েছিল কৃষি পণ্য নিলামের চত্বর। এখন সেই জায়গায় ধুলো জমেছে। পরিকল্পনার অভাবেই ধুঁকছে কৃষক বাজার!
advertisement

এই বিষয়ে স্থানীয় এক কৃষক জয়ন্ত করি বলেন, “কৃষক বাজারটি যে জায়গায় তৈরি হয়েছে সেটি একদম নির্জন জায়গা। সেখানে ট্রেনে করে মালপত্র নিয়ে যাওয়ারও সেরকম সুবিধা থাকে না। গাড়ি করে সেই জায়গায় মাল নিয়ে গেলে যে টাকা খরচ হয় তার থেকে কাছাকাছি বাজারগুলিতে বিক্রি করলে অন্তত গাড়ির খরচটা লাগে না। সেই কারণেই ওই বাজারে কৃষকরা খুব একটা বেশি যান না। যদি বাজারটি চুঁচুড়া শহর বা চন্দননগর এলাকার কাছাকাছি হত তাহলে কৃষকদের পক্ষে সেই বাজারে যাওয়া সুবিধা হত।”

advertisement

আরও পড়ুন: এপ্রান্ত থেকে ওপ্রান্ত, শুধুই আলুর দম আর আলুর দম! এমন আজব ‘আলুর দমের মেলা’ হয় বাংলাতেই

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

এই বিষয়ে মগরা পঞ্চায়েত সমিতির সভাপতি শুক্লা চ্যাটার্জি বলেন, “একেবারে কৃষক বাজার চালু হয়নি তা ভুল কথা। কিছুদিন আগে যখন ধান বিক্রি হচ্ছিল সেই সময় কৃষক বাজারে সমস্ত কিছু কাজ হয়। কিন্তু অন্যান্য শাকসবজি ও অন্যান্য ফসলের ক্ষেত্রে কৃষক বাজারে একেবারে কৃষকরা কম আসেন। আর অন্যতম কারণ হতে পারে যে জায়গায় এটি তৈরি হয়েছে তার আশেপাশে এলাকা কৃষি প্রধান এলাকা নয়। তবে কৃষক বাজার না চলার আর কি কি কারণ রয়েছে তা তারা খতিয়ে দেখবেন, কৃষকদের সঙ্গেও কথা বলবেন যাতে এই কৃষক বাজার আবার চালু করানো যায়।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এই জায়গায় ইতিহাস লুকিয়ে রাস্তার ধূলিকণাতেও, মহাবীরের ছোঁয়া থেকে টেরাকোটা মন্দির-অপূর্ব
আরও দেখুন

রাহী হালদার

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: রয়েছে সব আধুনিক ব্যবস্থা! তবুও কেন চাষিরা আসছেন না কৃষক বাজারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল